কেএম জহুরুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে পেঁয়াজ সংরক্ষণের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুলছড়ির আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার জেলা প্রশিক্ষণ অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার খন্দকার ফিরোজ মাহমুদ, কৃষি সম্প্রসারণ অফিসার নিপুন দেবনাথ এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়ের প্রমুখ।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদিত পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হবে। প্রতিটি মেশিনে প্রায় ১২ মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণ করা যাবে। এতে কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি পেঁয়াজের অপচয়ও কমবে।
তারা আরও বলেন, সরকারের কৃষিবান্ধব এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
.png)
মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন