নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী ঢালুয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাভ করায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক বর্ণাঢ্য “শুকরিয়া সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মে ) বিকাল ৪টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে ধর্মীয় আবহ, আনন্দঘন পরিবেশ ও জনস্রোতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও সাংসদ জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিয়াতুল মোদার্রেছিন (মাদ্রাসা শিক্ষক সমিতি) সেনবাগ উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মীর হোসেন চৌধুরী। আয়োজনে ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা অলী উল্যাহ।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে লায়ন সৈয়দ হারুন এমজেএফ বলেন,“দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় ছাড়া একটি আদর্শ সমাজ গঠন সম্ভব নয়। সমাজের বিত্তবানদের উচিত শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো এবং আলোকিত প্রজন্ম গঠনে সহযোগিতা করা।” তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল সৈয়দ হারুন ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসাকে একটি অত্যাধুনিক ল্যাপটপ এবং স্ক্যানিং ও ফটোকপি সুবিধাসম্পন্ন বিশেষায়িত প্রিন্টার উপহার প্রদান। অতিথিদের উপস্থিতিতে এসব উপহার মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
এছাড়াও মাদ্রাসার শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ২ লক্ষ টাকা অনুদানের বিনিময়ে লায়ন সৈয়দ হারুন এমজেএফ উক্ত প্রতিষ্ঠানের একজন আজীবন দাতা সদস্য হিসেবে সম্পৃক্ত হওয়ার সম্মতি প্রদান করেন। এ ঘোষণায় উপস্থিত জনতার মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
সম্মেলন শেষে মাদ্রাসার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং দ্বীনি শিক্ষার প্রসারে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
.png)
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন