নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।
বুধবার (৩ জুন) নোয়াখালীর পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেনের নির্দেশনায় এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম সরকারের সার্বিক তত্ত্বাবধানে পৃথক অভিযান পরিচালনা করে সেনবাগ থানা পুলিশ।
অভিযানে এএসআই তরুণ কান্তি শর্মা ও এএসআই মো. জুয়েল রানার নেতৃত্বে সাজা সংক্রান্ত সিআর মামলার আসামি শাহজাহান (সুমন) (পিতা- মো. ইসহাক, গ্রাম- পরিকোট, থানা- সেনবাগ) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি সাজা সংক্রান্ত ও একটি গ্রেফতারি পরোয়ানা ছিল।
এদিকে এসআই নির্মল চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. মনির হোসেন (পিতা- আলী মাস্টার, গ্রাম- পদুয়া, গাজিরহাট, থানা- সেনবাগ)কে আটক করেন।
এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ধর্তব্য অপরাধ প্রতিরোধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন-কোরবান আলী রুবেল (২৯), শাহাদাত হোসেন (২৪) এবং মো. সাকিব (১৯)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সেনবাগ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার জানান, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)
বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন