টরন্টো সান-এর বরাত দিয়ে জানা গেছে, চলতি মাসে বাংলাদেশ থেকে যাওয়া একটি ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগ থেকে মোট ৪৫ কেজি ওজনের বিভিন্ন খাদ্যদ্রব্য জব্দ করে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি (সিবিএসএ)।
সিবিএসএ তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে জানায়, ‘ধারলা’, ‘ওলগা’ এবং ‘থিও’ নামের তিনটি প্রশিক্ষিত গোয়েন্দা কুকুর যাত্রীদের ব্যাগ তল্লাশি করে এসব পণ্য খুঁজে বের করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে কাঁচা ও রান্না করা মাংস, শাকসবজি এবং দুগ্ধজাত সামগ্রী।
কানাডার আইন অনুযায়ী নাগরিক, প্রবাসী বা পর্যটক যেই হোন না কেন, দেশটিতে প্রবেশের সময় সঙ্গে থাকা সব ধরনের খাদ্যপণ্যের ঘোষণা (Declaration) দেওয়া বাধ্যতামূলক। বিশেষ করে:
কাঁচা বা রান্না করা মাংস ও ডিম।
দুধ, মাখন ও চর্বিজাতীয় পণ্য।
মাছ, সামুদ্রিক খাবার ও পশুর চামড়া।
ফলমূল ও শাকসবজি।
আটককৃত যাত্রীরা এসব পণ্যের কথা কর্তৃপক্ষকে আগে থেকে অবহিত না করায় আইন অনুযায়ী তাদের এই বড় অংকের জরিমানা গুণতে হয়েছে।
সিবিএসএ সতর্ক করে জানিয়েছে, ভিনদেশ থেকে আসা রোগবালাই ও পোকামাকড় থেকে নিজেদের কৃষি ও জীববৈচিত্র্য রক্ষা করতেই এই কড়াকড়ি আরোপ করা হয়। তাই ভ্রমণকারীদের যেকোনো খাবার বহনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: টরন্টো সান ও সিবিএসএ।
.png)
শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন