সার্চ টুডে

ইসরাইল ও পশ্চিম তীরের সীমারেখা মুছে ফেলার সময় এসেছে

ছবি : সংগৃহীত

ইসরাইলের কট্টর ডানপন্থি মন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে এ, বি এবং সি অঞ্চলের মধ্যকার বিভেদকারী সীমারেখা স্থায়ীভাবে মুছে ফেলার সময় এসেছে। তার বক্তব্য কার্যত ইসরাইলের ভূমি অধিগ্রহণের ইঙ্গিত দেয়। 

ইসরাইল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে ১৯৯৫ সালে স্বাক্ষরিত অসলো-২ চুক্তি অনুসারে, পশ্চিম তীরকে তিনটি অঞ্চলে বিভক্ত করা হয়েছিল-এ, বি এবং সি।

পশ্চিম তীরে ইসরাইলিদের তাণ্ডব, মসজিদে আগুনপশ্চিম তীরে ইসরাইলিদের তাণ্ডব, মসজিদে আগুন এ অঞ্চলটি মোট ভূমির ২১ শতাংশ নিয়ে গঠিত এবং এটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের পূর্ণ প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণে রয়েছে। 

বি অঞ্চলটি মোট ভূমির ১৮ শতাংশ নিয়ে গঠিত এবং এটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের আংশিক প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে। ইসরাইল বি অঞ্চলের ফিলিস্তিনি গ্রাম ও গ্রামীণ এলাকাগুলোর পাশাপাশি সি অঞ্চলের (যা মোট ভূমির ৬২ শতাংশ) নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

ফেব্রুয়ারিতে ইসরাইলি সরকার অধিকৃত পশ্চিম তীরে ভূমি নিবন্ধন ও বেসামরিক নিয়ন্ত্রণে ব্যাপক পরিবর্তনের অনুমোদন দেয়। এই পদক্ষেপকে ফিলিস্তিনিরা অসলো চুক্তির লঙ্ঘন এবং কার্যত দখলদারিত্বকে এগিয়ে নেওয়ার চেষ্টা বলে অভিহিত করেছে।

সূত্র: মিডল ইস্ট আই

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শুক্রবার, ১৫ মে ২০২৬

ইসরাইল ও পশ্চিম তীরের সীমারেখা মুছে ফেলার সময় এসেছে

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

ইসরাইলের কট্টর ডানপন্থি মন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে এ, বি এবং সি অঞ্চলের মধ্যকার বিভেদকারী সীমারেখা স্থায়ীভাবে মুছে ফেলার সময় এসেছে। তার বক্তব্য কার্যত ইসরাইলের ভূমি অধিগ্রহণের ইঙ্গিত দেয়। 

ইসরাইল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে ১৯৯৫ সালে স্বাক্ষরিত অসলো-২ চুক্তি অনুসারে, পশ্চিম তীরকে তিনটি অঞ্চলে বিভক্ত করা হয়েছিল-এ, বি এবং সি।

পশ্চিম তীরে ইসরাইলিদের তাণ্ডব, মসজিদে আগুনপশ্চিম তীরে ইসরাইলিদের তাণ্ডব, মসজিদে আগুন এ অঞ্চলটি মোট ভূমির ২১ শতাংশ নিয়ে গঠিত এবং এটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের পূর্ণ প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণে রয়েছে। 

বি অঞ্চলটি মোট ভূমির ১৮ শতাংশ নিয়ে গঠিত এবং এটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের আংশিক প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে। ইসরাইল বি অঞ্চলের ফিলিস্তিনি গ্রাম ও গ্রামীণ এলাকাগুলোর পাশাপাশি সি অঞ্চলের (যা মোট ভূমির ৬২ শতাংশ) নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

ফেব্রুয়ারিতে ইসরাইলি সরকার অধিকৃত পশ্চিম তীরে ভূমি নিবন্ধন ও বেসামরিক নিয়ন্ত্রণে ব্যাপক পরিবর্তনের অনুমোদন দেয়। এই পদক্ষেপকে ফিলিস্তিনিরা অসলো চুক্তির লঙ্ঘন এবং কার্যত দখলদারিত্বকে এগিয়ে নেওয়ার চেষ্টা বলে অভিহিত করেছে।

সূত্র: মিডল ইস্ট আই

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে