সার্চ টুডে

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধন ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নড়াগাতীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলা, নির্যাতন ও মুসলিম নিধনের প্রতিবাদে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে সর্বস্তরের জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৫ মে (শুক্রবার) দুপুর ২টার দিকে বড়দিয়া বাজার এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ধর্মপ্রাণ মুসল্লি, যুবসমাজ ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন। মিছিলজুড়ে প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী- এর বিজয়ের পর থেকে বিভিন্ন এলাকায় মুসলিম সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা, ভয়ভীতি প্রদর্শন, বাড়িঘরে অগ্নিসংযোগ ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। বিশ্বের যেকোনো প্রান্তে নিরীহ মানুষের ওপর নির্যাতন মানবতার বিরুদ্ধে অপরাধ বলেও তারা মন্তব্য করেন।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

বিষয় : ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধন ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নড়াগাতীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশ ভারত

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শনিবার, ১৬ মে ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধন ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নড়াগাতীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলা, নির্যাতন ও মুসলিম নিধনের প্রতিবাদে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে সর্বস্তরের জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৫ মে (শুক্রবার) দুপুর ২টার দিকে বড়দিয়া বাজার এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ধর্মপ্রাণ মুসল্লি, যুবসমাজ ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন। মিছিলজুড়ে প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী- এর বিজয়ের পর থেকে বিভিন্ন এলাকায় মুসলিম সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা, ভয়ভীতি প্রদর্শন, বাড়িঘরে অগ্নিসংযোগ ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। বিশ্বের যেকোনো প্রান্তে নিরীহ মানুষের ওপর নির্যাতন মানবতার বিরুদ্ধে অপরাধ বলেও তারা মন্তব্য করেন।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে