সার্চ টুডে

এবার মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি বিজেপির মন্ত্রীর

ক্ষুদিরাম টুডু। ছবি: সংগৃহীত

বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে কট্টরপন্থি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সংখ্যালঘু মুসলমানদের রাস্তায় জুমার নামাজ আদায়ের ওপর বিধিনিষেধ আরোপ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। এই রেশ না কাটতে ‘অবৈধ’ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তার সরকারের এক মন্ত্রী।

শনিবার (১৬ মে) বর্ধমানে নিজের বাড়িতে সাংবাদিকদের মাধ্যমে অবৈধ মাদ্রাসার কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দেন ক্ষুদিরাম টুডু। রাজ্যের বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ চারটি মন্ত্রণালয় রয়েছে তার দায়িত্বে। এগুলো হলো আদিবাসী উন্নয়ন, অনগ্রসর শ্রেণিকল্যাণ, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রী টুডু বলেন, মাদ্রাসা শিক্ষা রাজ্যের শিক্ষা ব্যবস্থারই অংশ। ফলে এখানে আলাদা নিয়ম চলবে না। যারা সঠিকভাবে প্রতিষ্ঠান চালাচ্ছেন, তাদের নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের আড়ালে যদি অনিয়ম, দুর্নীতি বা বেআইনি কাজ চলে, তাহলে সরকার চুপ করে থাকবে না।

রপ্রদেশ ও আসামে অবৈধ মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘অবৈধ মাদ্রাসা বন্ধ করা হবে। এরপরও চালু থাকলে অভিযান চালিয়ে তা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। সরকারি জমি দখল করে থাকলে তা উদ্ধার করা হবে। বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হবে।’

এর আগে শুভেন্দু অধিকারীর সরকার জারি করে যে, রাস্তা আটকে জুমার নামাজ আদায় করা যাবে না। যদিও কেউ তা করে বা করার চেষ্টা করে তাহলে সরকারের বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। একইসঙ্গে বিজেপি সরকার রাজ্যে পশু জবাইয়ে কঠোর নির্দেশনা জারি করে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে সরকারি সরকারি অনুমোদন ছাড়া গরু, মহিষ কিংবা ষাঁড় জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এই আইন অমান্য করবেন, তাদের জেল ও জরিমানা বা উভয় শাস্তির মুখে পড়তে হবে।

সূত্র: সংবাদ প্রতিদিন

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

রোববার, ১৭ মে ২০২৬

এবার মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি বিজেপির মন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে