সার্চ টুডে

বিশ্বকাপ দল ঘোষণার আগের ম্যাচে নেইমারকে নিয়ে অদ্ভুত বিতর্ক

ছবি : সংগৃহীত

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগের শেষ ম্যাচটা নেইমারের জন্য হতে পারত নিজেকে প্রমাণের আরেকটি বড় সুযোগ। কিন্তু সেই সুযোগ শেষ হলো অদ্ভুত এক বদলি-বিতর্কে। ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে রেফারির ভুল সিদ্ধান্তে বদলি হতে হয় নেইমারকে।

ঘটনাটি ঘটে রোববার সাও পাওলোর নিও কিমিকা অ্যারেনায়। সান্তোসের ১০ নম্বর জার্সি পরা নেইমার কিছু সময়ের জন্য চিকিৎসা নিতে মাঠের বাইরে যান। পরে মাঠে ফিরতে গেলে দেখা যায়, চতুর্থ রেফারি বদলির বোর্ডে তার নম্বরই দেখিয়েছেন। রবিনহো জুনিয়র মাঠে নামেন নেইমারের জায়গায়।

নেইমারের দাবি, বদলি হওয়ার কথা ছিল সতীর্থ গনসালো এসকোবারের, তার নয়। মাঠে ফেরার চেষ্টা করলে তাঁকে হলুদ কার্ড দেখানো হয়। এরপর রেফারিদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

পরিস্থিতি আরও নাটকীয় হয় পরে। নিজের দাবি প্রমাণ করতে রেফারি দলের কাছে থাকা বদলির স্লিপ কেড়ে নিয়ে সেটি টিভি ক্যামেরার সামনে দেখান নেইমার। তার বক্তব্য ছিল, স্লিপে এসকোবারের নামই ছিল, কিন্তু ভুল করে তাকেই বদলি করা হয়েছে।

সান্তোসও সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের পক্ষেই অবস্থান নিয়েছে। ক্লাবটি জানিয়েছে, চতুর্থ রেফারি বদলিতে ভুল করেছেন। টেলিভিশন ফুটেজ এবং বদলির নোট দুই জায়গাতেই বিষয়টি নিশ্চিত হয়েছে বলে দাবি সান্তোসের। ক্লাবের ভাষায়, এটি ছিল “অবিশ্বাস্য ভুল”, যা পরে সংশোধনও করা হয়নি।

নেইমারের জন্য সময়টাও ছিল খুবই সংবেদনশীল। সোমবার ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। তার আগের দিন এই ম্যাচকেই দেখা হচ্ছিল নেইমারের ফিটনেস ও ম্যাচ-প্রস্তুতি দেখানোর শেষ সুযোগ হিসেবে।

আনচেলত্তি আগেই জানিয়েছেন, নেইমারকে দলে নেওয়ার সিদ্ধান্ত আবেগ দিয়ে নয়, ফিটনেস ও বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতেই হবে। সান্তোসের হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন নেইমার। তবে দীর্ঘ চোট, হাঁটুর অস্ত্রোপচার এবং জাতীয় দলের বাইরে দীর্ঘ বিরতি তার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

নেইমার ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (৭৯)। কিন্তু চোটের কারণে ২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে খেলেননি তিনি। হাঁটুর অস্ত্রোপচারের পর প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। তাই বিশ্বকাপের আগে তার প্রতিটি ম্যাচই আনচেলত্তির কাছে মূল্যায়নের অংশ হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বিশ্বকাপ দল ঘোষণার আগের ম্যাচে নেইমারকে নিয়ে অদ্ভুত বিতর্ক

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে