পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সেনবাগ পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সেনবাগ পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক এম.এ হান্নান। একই সঙ্গে তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী পৌরসভা গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্প্রতি প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় অধ্যাপক এম.এ হান্নান বলেন, “বিস্মিল্লাহির রাহমানির রাহিম। দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত, ন্যায় এবং ইনসাফভিত্তিক একটি আদর্শ পৌরসভা গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ।” তিনি সেনবাগ পৌরসভার সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠাই হবে তাঁর প্রধান লক্ষ্য। পৌরসভার নাগরিক সেবা সহজীকরণ, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনা, শিক্ষা ও সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ঈদুল আযহার তাৎপর্য তুলে ধরে অধ্যাপক হান্নান বলেন, এই পবিত্র উৎসব ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। ঈদের এই চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সেনবাগের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে তাঁর শুভেচ্ছা বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পৌরসভা গঠনের অঙ্গীকারকে ইতিবাচকভাবে দেখছেন এবং সেনবাগের উন্নয়নে এমন উদ্যোগকে সেনবাগ পৌরসভার সর্বস্তরের জনগণ সময়োপযোগী বলে মন্তব্য করছেন।
.png)
রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন