সার্চ টুডে

নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানশাহাদাতবার্ষিকী পালিত

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

আজ শনিবার (৩০ মে) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাফল, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক,বিএনপি নেতা শাহরিয়ার রিজভি জজ, নড়াইল জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল হক,যুবদল সভাপতি মশিয়ার রহমান , সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, ছাত্রদল আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনন্য সাধারণ দেশপ্রেম ও আদর্শে উজ্জীবিত হয়ে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।” স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দলের  চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার কাজে নেতাকর্মীদের আত্মনিয়োগ করতে হবে।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং একই সাথে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে বিভিন্ন অংগ সংগঠনের পক্ষ থেকে পথচারী ও সাধারন মানুষের মাঝে খাবার বিতরন করা হয় বলে পাঠক প্রবাহকে জানান নড়াইল জেলা ছাত্রদলের আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি।

বিষয় : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাতবার্ষিকী

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

রোববার, ৩১ মে ২০২৬

নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

আজ শনিবার (৩০ মে) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাফল, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক,বিএনপি নেতা শাহরিয়ার রিজভি জজ, নড়াইল জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল হক,যুবদল সভাপতি মশিয়ার রহমান , সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, ছাত্রদল আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনন্য সাধারণ দেশপ্রেম ও আদর্শে উজ্জীবিত হয়ে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।” স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দলের  চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার কাজে নেতাকর্মীদের আত্মনিয়োগ করতে হবে।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং একই সাথে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে বিভিন্ন অংগ সংগঠনের পক্ষ থেকে পথচারী ও সাধারন মানুষের মাঝে খাবার বিতরন করা হয় বলে পাঠক প্রবাহকে জানান নড়াইল জেলা ছাত্রদলের আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে