নোয়াখালীর সেনবাগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে সেনবাগ পৌর স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে রানারআপ হয়েছে মাইজদী কিং স্টার ক্লাব।
শনিবার (৩০ মে) বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা ঘিরে দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠজুড়ে হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতিতে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুর নবী বাচ্চু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক চান্দন হোসেন রাজু এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার উল্যাহ আজাদ।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সানাউল্যাহ'র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন সেনবাগ পৌর স্পোর্টিং ক্লাব ও রানারআপ মাইজদী কিং স্টার ক্লাবের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, সেনবাগ স্পোর্টিং ক্লাবের এ আয়োজন এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকলে স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের আরও সুযোগ তৈরি হবে।
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সফলভাবে পর্দা নামে বহুল প্রতীক্ষিত এ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের।
.png)
রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন