সার্চ টুডে

কচুয়াডাঙ্গা গ্রামে আস-সুন্নাহ ফাউন্ডেশনের “সবার জন্য কোরবানি ২০২৬” প্রকল্প বাস্তবায়ন

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে সবার জন্য কোরবানি ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে আজ ৩০ মে ২০২৬ (শনিবার) কচুয়াডাঙ্গা গ্রামে আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর “সবার জন্য কোরবানি ২০২৬” প্রকল্পের আওতায় দুটি ছাগল কোরবানি করা হবে।

আয়োজকদের সূত্রে জানা গেছে, কোরবানি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ছাগলের মাংস এলাকার অসহায়, দরিদ্র ও ছিন্নমূল পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হবে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদার করার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রকল্পের প্রধান স্বেচ্ছাসেবক মোঃ রোমান মোল্লা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে পৌঁছে দিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কোরবানির মাংস বিতরণের মাধ্যমে অনেক দরিদ্র পরিবার উপকৃত হবে এবং ঈদের আনন্দ আরও অর্থবহ হয়ে উঠবে।

বিষয় : আস-সুন্নাহ ফাউন্ডেশন সবার জন্য কোরবানি ২০২৬

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

রোববার, ৩১ মে ২০২৬

কচুয়াডাঙ্গা গ্রামে আস-সুন্নাহ ফাউন্ডেশনের “সবার জন্য কোরবানি ২০২৬” প্রকল্প বাস্তবায়ন

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে আজ ৩০ মে ২০২৬ (শনিবার) কচুয়াডাঙ্গা গ্রামে আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর “সবার জন্য কোরবানি ২০২৬” প্রকল্পের আওতায় দুটি ছাগল কোরবানি করা হবে।

আয়োজকদের সূত্রে জানা গেছে, কোরবানি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ছাগলের মাংস এলাকার অসহায়, দরিদ্র ও ছিন্নমূল পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হবে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদার করার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রকল্পের প্রধান স্বেচ্ছাসেবক মোঃ রোমান মোল্লা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে পৌঁছে দিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কোরবানির মাংস বিতরণের মাধ্যমে অনেক দরিদ্র পরিবার উপকৃত হবে এবং ঈদের আনন্দ আরও অর্থবহ হয়ে উঠবে।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে