সার্চটুডে

রোহিঙ্গা গণহত্যার রায় ন্যায়বিচার এনে দিতে পারবে?

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রোহিঙ্গা গণহত্যার রায় ন্যায়বিচার এনে দিতে পারবে?
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) তাঁর ৮০ বছরের ইতিহাসে এমন এক কাজ করেছেন, যা আগে কখনও ঘটেনি; আদালত গণহত্যা সংঘটনের দায়ে একটি রাষ্ট্রকে দায়ী করেছেন। পক্ষে ৯ এবং বিপক্ষে ৬ ভোট নিয়ে আদালত রায় দিয়েছেন– রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের ২০১৭ সালের অভিযান ছিল আন্তর্জাতিক আইনের সবচেয়ে গুরুতর সীমা লঙ্ঘনের ঘটনা।

এই বক্তব্যের তাৎপর্য গভীর। মিয়ানমার কিন্তু আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে এটি কখনোই বলেনি– সেখানে ভয়াবহ কিছুই ঘটেনি। তাদের যুক্তি ছিল, ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযান আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাবে চালানো হয়েছিল এবং যতই নৃশংস হোক , মূলত তা ছিল সন্ত্রাসবাদবিরোধী অভিযান। গণহত্যা প্রমাণে হত্যা, ধর্ষণ বা গ্রাম ধ্বংসের প্রমাণের চেয়েও বেশি কিছু প্রয়োজন– এর জন্য একটি সুরক্ষিত গোষ্ঠীকে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় থাকতে হয়।

আদালত দেখতে পেয়েছেন, মিয়ানমারের সরকারি বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে; ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে; শিশুদের ওপর চরম নিষ্ঠুরতা দেখিয়েছে এবং বাংলাদেশমুখী পালিয়ে যাওয়া মানুষদের ওপর হামলা করেছে। সব প্রমাণ একত্রে বিবেচনা করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছেন, এর ‘একমাত্র যুক্তিসংগত অনুমান’ হলো, উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার অভিপ্রায়।

এতে গত এক দশকের মূল অজুহাতটি অকার্যকর হয়ে পড়েছে। আরসার হামলাগুলো বাস্তব ছিল। সশস্ত্র সংঘাতও বাস্তব ছিল। কিন্তু বিদ্রোহ গণহত্যার কোনো আইনি অজুহাত হতে পারে না। কিংবা এসব নৃশংসতাকে এখন আর বিপথগামী কিছু সেনাসদস্যের বাড়াবাড়ি বলে উড়িয়ে দেওয়া যাবে না। এটি ছিল একটি রাষ্ট্র হিসেবে মিয়ানমার একটি জনগোষ্ঠীর ওপর কী ঘটিয়েছে, সে বিষয়ে রায়। ৯-৬ ভোটের এই বিভক্ত রায়কে মিয়ানমার রায়ের বিশ্বাসযোগ্যতা প্রশ্ন তুলতে ব্যবহার করবে, তবে এই রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। আর ১০-৫ ভোটে আদালত আরও এক ধাপ এগিয়ে ক্ষতিপূরণের আদেশ দিয়েছেন। যার মধ্যে রয়েছে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, পরিবারগুলোর পুনর্মিলন, সম্পত্তি ফিরিয়ে দেওয়া এবং তা সম্ভব না হলে আর্থিক ক্ষতিপূরণ।

বেঁচে থাকা রোহিঙ্গাদের জন্য এটি এক অসাধারণ স্বীকৃতি। আদালত কক্ষে উপস্থিত রোহিঙ্গা অধিকারকর্মী ইয়াসমিন উল্লাহ একে বলেছেন ‘রোহিঙ্গাদের জন্য এক মহান দিন’। কক্সবাজারের শরণার্থীরাও একই রকম বাস্তবসম্মত দাবি জানিয়ে আসছে। তারা ঘরে ফিরতে চায়, তবে অধিকার, নাগরিকত্ব ও মর্যাদা নিয়ে। সমস্যা হলো এখানেই, আপনি একটি রায় দিয়ে সবকিছু নিশ্চিত করে ফেলতে পারেন না। কিংবা একটি রায়ের মধ্য দিয়ে ঘটে যাওয়া সবকিছু বিলীন হয়ে যায় না। একটি রায় দিয়ে পোড়া গ্রাম পুনর্নির্মাণ করতে পারেন না বা নিরাপদে সন্তান বড় করতে পারেন না। আইসিজের নিজস্ব কোনো রায় কার্যকর করার বাহিনী নেই। জাতিসংঘ সনদের ৯৪(২) অনুচ্ছেদ অনুযায়ী, রায় না মানার বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) তোলা যেতে পারে, যেখানে যে কোনো পদক্ষেপে চীন বা রাশিয়ার ভেটো বা বাধা দেওয়ার আশঙ্কা রয়েছে। তাই নিরাপত্তা পরিষদের বাইরের চাপ অপরিহার্য হয়ে ওঠে। যেমন সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা, আসিয়ান কূটনীতি, আইসিসির তদন্ত এবং আর্জেন্টিনার সর্বজনীন এখতিয়ারের মামলা, যেখানে ইতোমধ্যে ২৫ জন সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মাঠের নিয়ন্ত্রণ কার হাতে– সেই মানচিত্রও বদলে গেছে। ২০১৭ সালে রাখাইনের বড় অংশে মিয়ানমারের সামরিক বাহিনীর আধিপত্য ছিল। আজ রাখাইনের অধিকাংশ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে এবং জাতিসংঘের তদন্তকারীরা তাদের শাসনে রোহিঙ্গাদের বিরুদ্ধে জোরপূর্বক নিয়োগ, চলাফেরায় বিধিনিষেধ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ নানা নির্যাতনের নথি তুলে ধরেছেন। তাই যে কোনো বাস্তবসম্মত প্রত্যাবাসন কাঠামোর জন্য অবশ্যই তাদের সঙ্গে কথা বলতে হবে, যাদের হাতে জমির নিয়ন্ত্রণ রয়েছে। আরাকান আর্মির সঙ্গে সীমান্ত বাণিজ্য, মানবিক সহায়তা ও রাজনৈতিক সম্পৃক্ততাকে বাংলাদেশকে পরিমাপযোগ্য রোহিঙ্গা শর্তের সঙ্গে যুক্ত করতে হবে। যেমন অবাধ চলাচল, জমি ফিরিয়ে দেওয়া, জোরপূর্বক নিয়োগ বন্ধ করা, আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং নাগরিকত্বের পথ। মিয়ানমার কর্তৃপক্ষ, আসিয়ান, চীন, ভারত, উপসাগরীয় দেশ ও পশ্চিমা সরকারগুলোকেও ঢাকাকে চাপ দিতে হবে, যাতে তারা পর্যবেক্ষণাধীন প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ ব্যবস্থা সমর্থন করে। দীর্ঘদিন ধরে বন্দর, পাইপলাইন ও বাণিজ্য করিডোরগুলোকে ‘কৌশলগত’ দিক হিসেবে দেখা হয়েছে, আর রোহিঙ্গারা পড়ে থেকেছে কেবল মানবিক সহায়তার ফাইলে। মিয়ানমারের কাছ থেকে সবাই কিছু না কিছু চায়। শেষ পর্যন্ত এই হিসাবের অংশ হওয়া উচিত রোহিঙ্গাদেরও। প্রত্যাবাসন সম্ভব হওয়ার আগেই যদি শিবিরগুলো ভেঙে পড়ে, তবে এর কোনো কিছুরই মূল্য থাকবে না। রোহিঙ্গা শরণার্থীদের প্রায় ৯৫ শতাংশ মাঝারি থেকে উচ্চ মাত্রার ঝুঁকিতে রয়েছে এবং প্রায় পুরোপুরি মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

নাজমুস সাকিব: যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কেন্টাকির আন্তর্জাতিক সম্পর্কের প্রভাষক; আলজাজিরা থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম  

বিষয় : স্বর্ণ আন্তর্জাতিক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যার রায় ন্যায়বিচার এনে দিতে পারবে?

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x