সার্চ টুডে

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ

কেন্দ্রীয় কমিটিতে যশোরের এই হেভিওয়েট প্রতিনিধিত্বের খবরে জেলা জুড়ে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

রাজপথের আন্দোলন-সংগ্রামে দীর্ঘদিনের সক্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন যশোরের পাঁচ নেতা। এর মধ্যে দলটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি প্রকাশের পর বিষয়টি জানা যায়। ঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা এবং বিগত দিনের দলীয় কর্মসূচিতে জোরালো ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়ে এবার যশোর জেলা থেকে পাঁচজন ত্যাগী নেতাকে কেন্দ্রীয় নেতৃত্বে আনা হয়েছে। অনুমোদিত তালিকায় অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ ১০৫ নম্বর ক্রমিকে আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

তার পাশাপাশি যশোর জেলা থেকে আরও যারা কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন তারা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ (৫৮ নম্বর ক্রম), পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রুমন (১১৫ নম্বর ক্রম), গণশিক্ষা বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন রাজু (১১৬ নম্বর ক্রম) এবং সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন (১৩১ নম্বর ক্রম)।

কেন্দ্রীয় কমিটিতে যশোরের এই হেভিওয়েট প্রতিনিধিত্বের খবরে জেলা জুড়ে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দের প্রত্যাশা, নতুন এই নেতৃত্ব জেলা ছাড়িয়ে জাতীয় পর্যায়েও দলের চলমান ও ভবিষ্যৎ আন্দোলনকে আরও গতিশীল ও বেগবান করতে সক্ষম হবে। কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে তৃণমূলের শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে