সার্চটুডে

জনপ্রিয় র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা

ছবি : সংগৃহীত

বুলবুল টুম্পা। সকলে তাকে টুম্পা নামেই চিনেন। দেশের জনপ্রিয় মডেল ও কোরিওগ্রাফার টুম্পার জন্মদিন আজ। তবে একদিনে এই সফলতা আসেনি তাঁর। এর পেছনে রয়েছে এক গল্প। 

শুরুর দিকে দুই তিনটা শো করার পর তানিয়া আহমেদের সাথে কাজ করার সুযোগ পান। এরপর বিবি রাসেলের সাথে কাজের সুযোগ হয় টুম্পার। ২০০০-২০১৪ পর্যন্ত আমাদের দেশে অনেক বড় বড় ফ্যাশন শো হয়েছে দেশে। সেই শো গুলোতে টুম্পা অপরিহার্য হয়ে উঠে। এরপর কোরিওগ্রাফি শুরু করেন টুম্পা। সেটা ২০০৫ থেকে। এখনও টানা করে যাচ্ছেন তিনি। বাস্তব শিক্ষা থেকে শিক্ষিত একজন কোরিওগ্রাফার হয়ে ওঠেছেন তিনি।

২০০৬ সালে ‘স্নাপ শট’ নামে একটি গ্র“মিং প্রতিষ্ঠান চালু করেন টুম্পা। পরবর্তীতে এর নামকরণ করা হয় ‌'রানওয়ে বাই বুলবুল টুম্পা'। নতুনদের একটা শক্ত প্লাটফর্ম থাকুক সেই চাওয়া থেকে তিনি এই প্রতিষ্ঠান চালু করেন। সারিকা, অর্ষা, প্রিয়াংকা, হলি, আরিয়ানা সানজানা, জেনেট, লিন্ডা, মেঘলা, রাজ,নওরীন, এবিএম সুমন, বাপ্পিসহ আরো অনেকে টুম্পার স্টুডেন্ট। এই সময়ে মাইশা রহমান, স্পৃহা, আঁখি, নিশাত, বৃষ্টি, মোহিনী, নির্ঝর, লিন্ডা, মেঘলা মুক্তা, জাহিদ, অধরা, আয়েশা, নাজিয়া নাজসহ অনেকেই বর্তমানে শোবিজে ভালো কাজ করছেন, যারা টুম্পার শিক্ষার্থী।

র‍্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন। র‍্যাম্পে নিয়মিতভাবে একাধিক ফ্যাশন শোতে অংশ নিচ্ছেন তিনি। তবে সবচেয়ে বেশি পছন্দ করেন নিজের স্কুল ‘রানওয়ে বাই টুম্পা’তে সময় দিতে।

আজ তাঁর জন্মদিনে "সার্চ  টুডে নিউজ" এর পক্ষ থেকে রইলো শুভ কামনা ও অভিনন্দন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জনপ্রিয় র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x