ময়মনসিংহের ভালুকা উপজেলায় মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৬৫ বছর। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট এলাকার একটি বাঁশঝাড় থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন এলাকাবাসী বাঁশঝাড়ের পাশে এক নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, মৃত নারীর পরিচয় সম্পর্কে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি। তবে এলাকাবাসীর ধারণা, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহের পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ওই ব্যাগে কিছু নগদ টাকা ও বিস্কুটের প্যাকেট পাওয়া গেছে। তবে ব্যাগে এমন কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি, যার মাধ্যমে নারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা যায়নি। নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, পরিচয় নিশ্চিত করা গেলে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আর পরিচয় পাওয়া না গেলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে।
এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
.png)
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন