সার্চ টুডে

আর্কাইভ দেখুন

রাকিব হত্যার জেরে বেগমগঞ্জে উত্তেজনা, ৫ ঘরে হামলা-অগ্নিসংযোগ

রাকিব হত্যার জেরে বেগমগঞ্জে উত্তেজনা, ৫ ঘরে হামলা-অগ্নিসংযোগ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন রাকিব (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হত্যার প্রতিবাদে রোববার (৩১ মে) সকালে সন্দেহভাজন হামলাকারীদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাকিবের স্বজন ও ক্ষুব্ধ এলাকাবাসী বেলা সাড়ে ১০টা থেকে হামলাকারীদের পাঁচটি ঘরে হামলা চালায়। এ সময় ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয় এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিহত জুবায়ের হোসেন রাকিব শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের ভোলা গাজী বাড়ির সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। তার বাবা ও এক ভাই বর্তমানে প্রবাসে রয়েছেন। রাকিব ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন।স্থানীয়দের ভাষ্যমতে, তিন-চার দিন আগে রাকিবের চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে স্থানীয় এক দোকানদারের তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলে শনিবার রাতে পাকমুন্সিরহাট বাজারে উভয় পক্ষের লোকজন জড়ো হয়।সেখানে উপস্থিত কয়েকজন রাকিবকে স্থান ত্যাগ করার পরামর্শ দেন। পরে তিনি তার ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে পাকমুন্সিরহাট বাজার সংলগ্ন একটি অন্ধকার স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে হামলা চালায়।অভিযোগ রয়েছে, হামলাকারীরা লোহার রড দিয়ে রাকিবের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। ভাইকে বাঁচাতে এগিয়ে এলে ছোট ভাই রিমনও হামলার শিকার হয়ে আহত হন।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে রোববার সকালে উত্তেজিত জনতা সন্দেহভাজন হামলাকারীদের বাড়িতে হামলা চালায়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরও তিনটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।তিনি বলেন, “রাকিব হত্যাকাণ্ড এবং পরবর্তী হামলা-অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। উভয় ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বিচার বৈঠক শেষে বাড়ি ফেরার পথে হামলা, প্রাণ হারালেন রাকিব

বিচার বৈঠক শেষে বাড়ি ফেরার পথে হামলা, প্রাণ হারালেন রাকিব

বাজার থেকে বাড়ি ফেরার পথে পথরোধ করে লোহার রড দিয়ে পিটিয়ে জোবায়ের হোসেন ওরফে রাকিব (২৩) নামে এক তরুণকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের পাকমুন্সিরহাট বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত রাকিব উপজেলার শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের ভোলা গাজী বাড়ির সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবের বাবা ও এক ভাই প্রবাসে থাকেন। জীবিকার তাগিদে রাকিব ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন।স্থানীয়রা জানান, কয়েকদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে স্থানীয় এক দোকানদারের কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। শনিবার রাতে পাকমুন্সিরহাট বাজারে উভয় পক্ষের লোকজন বিষয়টির নিষ্পত্তির জন্য একত্রিত হন।বৈঠকের একপর্যায়ে উপস্থিত লোকজন রাকিবকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে তিনি তার ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু পথেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে হামলা চালায়।প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা লোহার রড দিয়ে রাকিবের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। ছোট ভাই রিমন বড় ভাইকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করা হয়।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনায় জড়িতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।একটি তুচ্ছ বিরোধের জেরে এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের প্রশ্ন—আর কত প্রাণ ঝরলে বন্ধ হবে এমন সহিংসতা?

৩০ মে থেমে যাওয়া এক স্বপ্নযাত্রা, নিভে যাওয়া আনসার ভিডিপির এক দূরদর্শী আলোকবর্তিকা

৩০ মে থেমে যাওয়া এক স্বপ্নযাত্রা, নিভে যাওয়া আনসার ভিডিপির এক দূরদর্শী আলোকবর্তিকা

ভোর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। চট্টগ্রামের আকাশে ছিল এক অদ্ভুত নীরবতা। ১৯৮১ সালের ৩০ মে। সেদিন শুধু একজন রাষ্ট্রপতির জীবন কেড়ে নেয়নি; থমকে দিয়েছিল একটি জাতির স্বপ্ন, একটি দীর্ঘমেয়াদি রাষ্ট্রদর্শনের যাত্রা এবং জনগণের শক্তিকে রাষ্ট্রগঠনের মূলধারায় আনার এক সাহসী উদ্যোগকে।সেদিন শাহাদাতবরণ করেন বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক এবং আধুনিক বাংলাদেশের রূপকারদের একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু ইতিহাসের গভীরে তাকালে দেখা যায়, তাঁর মৃত্যুতে এর চেয়েও বড় কিছু হারিয়েছিল বাংলাদেশ।হারিয়েছিল এমন একজন রাষ্ট্রনায়ককে, যিনি বিশ্বাস করতেন। একটি দেশের সবচেয়ে বড় শক্তি অস্ত্রাগারে নয়, প্রান্তিক জনগণের সম্মিলিত উন্নয়ন অংশীদারত্বের মাঝে। বাংলাদেশ যখন যুদ্ধবিধ্বস্ত, অর্থনৈতিক সংকটাপন্ন এবং অনিশ্চয়তার পথে হাঁটছে, তখন জিয়াউর রহমান ভিন্ন এক দর্শনের কথা বলেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন, গ্রামের মাটিতে, কৃষকের ঘামে, যুবকের শ্রমে এবং সাধারণ মানুষের অংশগ্রহণের মাঝেই রয়েছে বাংলাদেশের প্রকৃত সার্বিক নিরাপত্তা। ৩০ মে এলে তাই শুধু একজন রাষ্ট্রপতিকে স্মরণ করা হয় না। স্মরণ করা হয় একটি স্বপ্নকে। একটি দর্শনকে। একটি বিশ্বাসকে। যে বিশ্বাস বলেছিল আনসার ভিডিপি পরিবারের ৩ কোটি সদস্যের সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে যদি জনগণের শক্তিকে জাগিয়ে তুলতে পারে, সেই জাতিকেই থামিয়ে রাখা যায় না।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা। শ্রদ্ধা তাঁর দূরদর্শী নেতৃত্বের প্রতি। শ্রদ্ধা তাঁর জনগণকেন্দ্রিক রাষ্ট্রচিন্তার প্রতি। আর শ্রদ্ধা সেই আত্মনির্ভরশীল বাংলাদেশের স্বপ্নের প্রতি, যা এখনও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে।

গোরকাটায় মেধাবীদের সম্মাননা: শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত

গোরকাটায় মেধাবীদের সম্মাননা: শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত

নোয়াখালীর সেনবাগ উপজেলার গোরকাটা এলাকায় শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গোরকাটা নবজাগরণের সংঘের ৭ম বৃত্তি প্রদান অনুষ্ঠান। শনিবার (৩০ মে) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক, শিক্ষানুরাগী এবং সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। তিনি মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্যের জন্য শুভকামনা জানান।প্রধান অতিথির বক্তব্যে লায়ন সৈয়দ হারুন বলেন, “একটি জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্যাহ, বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ, আব্দুল বাতেন, শহীদুল্লাহ, সাবেক ছাত্রনেতা মীর মোশারফ হোসেন মানিক, মোহাম্মদ গোলাম রসুল ডালিম এবং সংগঠনের সাবেক সভাপতি মো. তালেবুজ্জামান পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।গোরকাটা নবজাগরণের সংঘের সভাপতি গোলাম কুদ্দুস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গোরকাটা নবজাগরণের সংঘ শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছরের মতো এবারও মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করার উদ্যোগ এলাকার শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে বড় স্বপ্ন দেখার সাহস যোগাবে।স্থানীয়দের মতে, শিক্ষা ও মানবিক উন্নয়নে এ ধরনের আয়োজন সেনবাগের সামাজিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে এবং নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেষ বিচারের দিন আল্লাহর এক বান্দার সামনে পুরস্কারের বিশাল এক পাহাড় নিয়ে আসা হবে

শেষ বিচারের দিন আল্লাহর এক বান্দার সামনে পুরস্কারের বিশাল এক পাহাড় নিয়ে আসা হবে

বান্দা বলবে, 'ইয়া আল্লাহ! এগুলো কার?'আল্লাহ বলবেন, 'এগুলো তোমার।'বান্দা কিছুতেই বিশ্বাস করতে চাইবে না এতগুলো পুরস্কার তার, কারণ সে জানে দুনিয়াতে থাকতে এগুলো পাওয়ার মতো আমল সে করেনি।আল্লাহ বান্দাকে বলবেন, 'তোমার মনে আছে তুমি আমার কাছে অনেক দু'আ করতে দুনিয়াতে। সেই দু'আগুলোর কিছু জবাব আমি দিয়েছিলাম, কিছু দেইনি। জবাব না দেওয়া দু'আগুলোর বদলে আমি তোমাকে এই পুরস্কার দিচ্ছি।'বান্দা আফসোস করে বলবে, 'ইয়া আল্লাহ! কেন আপনি দুনিয়াতে আমার কিছু দু'আ কবুল করেছিলেন! আপনি যদি একটা দু'আও কবুল না করতেন তাহলে আমি আজ কতগুলো পুরস্কার পেতাম!'

সেনবাগে ফুটবল উন্মাদনা মাইজদী কিং স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনবাগ পৌর স্পোর্টিং ক্লাব

সেনবাগে ফুটবল উন্মাদনা মাইজদী কিং স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনবাগ পৌর স্পোর্টিং ক্লাব

নোয়াখালীর সেনবাগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে সেনবাগ পৌর স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে রানারআপ হয়েছে মাইজদী কিং স্টার ক্লাব।শনিবার (৩০ মে) বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা ঘিরে দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠজুড়ে হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতিতে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুর নবী বাচ্চু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক চান্দন হোসেন রাজু এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার উল্যাহ আজাদ।উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সানাউল্যাহ'র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন সেনবাগ পৌর স্পোর্টিং ক্লাব ও রানারআপ মাইজদী কিং স্টার ক্লাবের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, সেনবাগ স্পোর্টিং ক্লাবের এ আয়োজন এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকলে স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের আরও সুযোগ তৈরি হবে।পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সফলভাবে পর্দা নামে বহুল প্রতীক্ষিত এ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের।

সেনবাগে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

সেনবাগে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ মে) সেনবাগ মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী সভাপতিত্ব করেন এবং পৌর বিএনপির সদস্য সচিব মো. সহিদ উল্যাহ সঞ্চালনা করেন।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ এবং সেনবাগ-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির এক অবিস্মরণীয় নাম। তাঁর আদর্শ অনুসরণ করে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান এবং পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যা বিএসসি, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মিয়া মো. ইলিয়াস, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলাম মোস্তফা, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, আবু ইউসুফ মজুমদার, অ্যাডভোকেট বেলায়েত হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের বিপুল সংখ্যক নেতাকর্মী।বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধকালীন অবদান এবং দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আদর্শ ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ পুলিশে সশস্ত্র পদের সংকট: 'দ্বিগুণ' করার দাবি কেন জোরালো হচ্ছে?

বাংলাদেশ পুলিশে সশস্ত্র পদের সংকট: 'দ্বিগুণ' করার দাবি কেন জোরালো হচ্ছে?

৮ দফা প্রস্তাবনা নিয়ে আলোচনায় পুলিশ বাহিনী

৮ দফা প্রস্তাবনা নিয়ে আলোচনায় পুলিশ বাহিনী

সেনবাগে লায়ন সৈয়দ হারুন এমজেএফ-ল্যাপটপ, প্রিন্টার ও ২ লাখ টাকার অনুদান ঘোষণা

সেনবাগে লায়ন সৈয়দ হারুন এমজেএফ-ল্যাপটপ, প্রিন্টার ও ২ লাখ টাকার অনুদান ঘোষণা

জুয়ার নেশায় সর্বস্বান্ত তরুণী: বিকাশের টাকা মেরে পালানোর সময় ধরা

জুয়ার নেশায় সর্বস্বান্ত তরুণী: বিকাশের টাকা মেরে পালানোর সময় ধরা

বিচার চাই না, বিচার করার নজির আপনাদের নেই

বিচার চাই না, বিচার করার নজির আপনাদের নেই

অভিনয়ে নিজেকে প্রমাণের লড়াইয়ে আফরিন জাহান

অভিনয়ে নিজেকে প্রমাণের লড়াইয়ে আফরিন জাহান

বেতাগীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বেতাগীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উথুরায় এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে কলেজ শাখা ছাত্রদল

উথুরায় এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে কলেজ শাখা ছাত্রদল

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি

মণিরামপুরে বেনামী কোম্পানিসহ দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

মণিরামপুরে বেনামী কোম্পানিসহ দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

রাকিব হত্যার জেরে বেগমগঞ্জে উত্তেজনা, ৫ ঘরে হামলা-অগ্নিসংযোগ

রাকিব হত্যার জেরে বেগমগঞ্জে উত্তেজনা, ৫ ঘরে হামলা-অগ্নিসংযোগ

বিচার বৈঠক শেষে বাড়ি ফেরার পথে হামলা, প্রাণ হারালেন রাকিব

বিচার বৈঠক শেষে বাড়ি ফেরার পথে হামলা, প্রাণ হারালেন রাকিব

৩০ মে থেমে যাওয়া এক স্বপ্নযাত্রা, নিভে যাওয়া আনসার ভিডিপির এক দূরদর্শী আলোকবর্তিকা

৩০ মে থেমে যাওয়া এক স্বপ্নযাত্রা, নিভে যাওয়া আনসার ভিডিপির এক দূরদর্শী আলোকবর্তিকা

গোরকাটায় মেধাবীদের সম্মাননা: শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত

গোরকাটায় মেধাবীদের সম্মাননা: শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত

শেষ বিচারের দিন আল্লাহর এক বান্দার সামনে পুরস্কারের বিশাল এক পাহাড় নিয়ে আসা হবে

শেষ বিচারের দিন আল্লাহর এক বান্দার সামনে পুরস্কারের বিশাল এক পাহাড় নিয়ে আসা হবে

সেনবাগে ফুটবল উন্মাদনা মাইজদী কিং স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনবাগ পৌর স্পোর্টিং ক্লাব

সেনবাগে ফুটবল উন্মাদনা মাইজদী কিং স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনবাগ পৌর স্পোর্টিং ক্লাব

সেনবাগে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

সেনবাগে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

সেনবাগে দুই এলাকার সংঘর্ষে উত্তাল রাত, বাজারজুড়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

সেনবাগে দুই এলাকার সংঘর্ষে উত্তাল রাত, বাজারজুড়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

কচুয়াডাঙ্গা গ্রামে আস-সুন্নাহ ফাউন্ডেশনের “সবার জন্য কোরবানি ২০২৬” প্রকল্প বাস্তবায়ন

কচুয়াডাঙ্গা গ্রামে আস-সুন্নাহ ফাউন্ডেশনের “সবার জন্য কোরবানি ২০২৬” প্রকল্প বাস্তবায়ন