ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক ঐক্য এবং গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন। বিশেষ অতিথি ছিলেন সংস্থার মহাসচিব কামরুল ইসলাম, সহসভাপতি হাসান সরদার জুয়েল, সাংগঠনিক সচিব মোকলেছুর রহমান ও জয়নাল আবেদীন এবং সহকারী দপ্তর সচিব নয়ন আলী।এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সিনিয়র সহ-সভাপতি পিযুষ আচার্য ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।