ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক ঐক্য এবং গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন। বিশেষ অতিথি ছিলেন সংস্থার মহাসচিব কামরুল ইসলাম, সহসভাপতি হাসান সরদার জুয়েল, সাংগঠনিক সচিব মোকলেছুর রহমান ও জয়নাল আবেদীন এবং সহকারী দপ্তর সচিব নয়ন আলী।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সিনিয়র সহ-সভাপতি পিযুষ আচার্য ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতামত