সার্চটুডে

বাংলাদেশের আলো’র স্টাফ রিপোর্টার পদে আবুল হাসনাত তুহিনের পদোন্নতি

দেশের জাতীয় দৈনিক বাংলাদেশের আলো-এর ফেনী জেলা প্রতিনিধি সাংবাদিক আবুল হাসনাত তুহিনকে পত্রিকাটির স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।রোববার ( ৪ অক্টোবর ) পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান স্বাক্ষরিত নিয়োগপত্র ও পরিচয়পত্রের মাধ্যমে তাকে নতুন এ দায়িত্ব প্রদান করা হয়।দীর্ঘ প্রায় এক যুগের সাংবাদিকতা জীবনে আবুল হাসনাত তুহিন বিভিন্ন গণমাধ্যমে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয় দৈনিক বাংলাদেশের আলো-এর ফেনী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি কর্তৃপক্ষের আস্থা অর্জন করেন। এরই ধারাবাহিকতায় এক বছরের দায়িত্ব পালনের কর্মদক্ষতা বিবেচনা করে তাকে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।বর্তমানে আবুল হাসনাত তুহিন জাতীয় দৈনিক জবাবদিহি-এর ফেনী জেলা প্রতিনিধি, CSTV News-এর চেয়ারম্যান, Fenir Sangbad-এর প্রকাশক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং দাগনভূঞা প্রেসক্লাবের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।এর আগে তিনি এশিয়ান টিভি, দৈনিক লাল সবুজের দেশ ও দৈনিক সূর্যোদয়-এর ফেনী জেলা প্রতিনিধি এবং জাতীয় সাপ্তাহিক ভাঙাগড়া-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।পদোন্নতির বিষয়ে সাংবাদিক আবুল হাসনাত তুহিন বলেন, “সাংবাদিকতাকে আমি শুধু পেশা নয়, মানবসেবার অন্যতম মাধ্যম হিসেবে দেখি। নিরপেক্ষতা, স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে কাজ করার চেষ্টা করি। প্রান্তিক ও অসহায় মানুষের কথা তুলে ধরা এবং নির্যাতিত-নিপীড়িত সাংবাদিকদের অধিকার নিয়ে কথা বলা আমার পেশাগত দায়িত্বের অংশ।”তিনি আরও বলেন, “এক বছরের দায়িত্ব পালনের কর্মদক্ষতা পর্যালোচনা করে বাংলাদেশের আলো কর্তৃপক্ষ আমাকে স্টাফ রিপোর্টার হিসেবে যে দায়িত্ব দিয়েছে, তা আমার জন্য বড় অনুপ্রেরণা। নতুন দায়িত্বে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।”নতুন দায়িত্ব পালনে পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সহকর্মী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি পাঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বার্থে যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করা যেতে পারে। তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে সংবাদ প্রকাশে সর্বোচ্চ পেশাগত সতর্কতা অবলম্বন করা হবে।সাংবাদিক আবুল হাসনাত তুহিনের এ পদোন্নতিতে ফেনীর সাংবাদিক মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার নতুন দায়িত্বে আরও সাফল্য কামনা করেছেন।

বাংলাদেশের আলো’র স্টাফ রিপোর্টার পদে আবুল হাসনাত তুহিনের পদোন্নতি