মৌলভীবাজারে শ্রীমঙ্গলে উপজেলার মোঘলাবস্তি এলাকায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।জানা যায়, গত রোববার রাতে বিজিবি'র নায়েক মোঃ দুলাল মিয়া সঙ্গীয় বিজিবি সদস্যদের নিয়ে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগান (মোঘলাবস্তি) এলাকায় সীমান্ত পিলার হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় টহলরত ডিউটি পালনকালে দেখতে পান যে, একজন ভারতীয় নাগরিক দুইজন বাংলাদেশি নাগরিকের সহায়তায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে।এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিক মিলান বর্মন (৫০), স্বামী-যতিন্দ্র বর্মন, গ্রাম-সম্বলপুর, থানা-আলিপুরদুয়ার, জেলা-জলপাইগুড়ি, রাজ্য-পশ্চিমবঙ্গ, ভারতকে আটক করতে সক্ষম হন। এ সময় তাকে সহায়তাকারী অপর দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।আটককৃত নারীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গত ১ বছর পূর্বে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছিলেন। পরবর্তীতে পলাতক দুই ব্যক্তির সহায়তায় পুনরায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আটককৃত নারীর নিকট বৈধ কোনো পাসপোর্ট ও ভিসা পাওয়া যায়নি। তবে তার নিজ নামীয় ভারতীয় আধার কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়।এ ঘটনায় বিজিবি'র পক্ষ থেকে আটককৃত নারী ও পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় প্রেরণ করা হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।