সার্চটুডে

জামালগঞ্জে প্রবাসী সংগঠনে নজিরবিহীন গণপদত্যাগ

সার্চ টুডে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রবাসী সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থার উপজেলা শাখার উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা স্বেচ্ছায় ও স্বঘোষিতভাবে গণপদত্যাগ করেছেন। গত ১৩ অক্টোবর সংগঠনের অভ্যন্তরীণ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাঁরা এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

পদত্যাগকারীদের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন জটিলতা ও সার্বিক পরিস্থিতির কারণে তাঁরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তাঁদের দাবি, উপজেলা শাখার উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা সবাই এই পদত্যাগের সঙ্গে একমত হয়েছেন।

পদত্যাগকারী উপদেষ্টারা হলেন মো. আব্দুল আজিজ ও মো. কামরুল হাসান। কার্যনির্বাহী কমিটির পদত্যাগকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সভাপতি মো. মুজাহিদ আলী, সহ-সভাপতি মো. আকিক মিয়া, সাধারণ সম্পাদক মো. শাহীদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. সুমন চৌধুরীসহ অন্যান্য দায়িত্বশীলরা।

এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসাইন স্বপ্নীল, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মো. শাহীন আলম শাহীন, ত্রাণ সম্পাদক মো. শামীম ওসমান, সহ-ত্রাণ সম্পাদক মো. সাকিব আহমেদ, প্রচার সম্পাদক মো. কফিল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মো. জুনায়েদ মিয়া, প্রবাসী কল্যাণ সম্পাদক মো. মনিরুজ্জামান এবং সমাজ কল্যাণ সম্পাদক মো. শাহিনুর আলম পদত্যাগ করেছেন।

পাশাপাশি সংগঠনের সাধারণ সদস্যদের মধ্যেও রয়েছেন মো. দিলোয়ার হোসেন, মো. সাজিবুর মিয়া, মো. মর্তূজ আলী, মো. শামীম আহমেদ, মো. খলিল আহমেদ, মো. লিটন মিয়া, মো. জাফর আহমেদ, মো. সালেহ আহমদ, মো. জুনায়েদ আহমদ, মো. রিমন আহমেদ, মো. পাশা মিয়া, মো. মইজ উদ্দিন ও মো. নাহিদ হাসানসহ অনেকে।

দীর্ঘ অপেক্ষার পরও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি

পদত্যাগকারী নেতৃবৃন্দের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৩ অক্টোবর পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা থাকলেও তাঁরা দীর্ঘদিন অপেক্ষা করেছেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রচার করা হয়নি। ফলে বিষয়টি জনসমক্ষে স্পষ্ট করার প্রয়োজনীয়তা থেকেই তাঁরা এখন এ সিদ্ধান্তের কথা প্রকাশ করছেন।

পদত্যাগকারীরা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, পদত্যাগের পর সংগঠনের সঙ্গে তাঁদের আর কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক থাকবে না। একই সঙ্গে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

উপজেলা শাখার প্রায় সব পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যদের একযোগে পদত্যাগের ঘটনায় জামালগঞ্জে প্রবাসী সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থার ভবিষ্যৎ কার্যক্রম, নতুন নেতৃত্ব এবং সাংগঠনিক অবস্থান নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জামালগঞ্জে প্রবাসী সংগঠনে নজিরবিহীন গণপদত্যাগ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x