সার্চ টুডে

অগ্রাধিকার ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে তেল দিতে নির্দেশ

জরুরি সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কারাগার-সংশ্লিষ্ট যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল দিতে পাম্পগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কারা অধিদপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, কারাগারের জরুরি প্রয়োজনে দিনে ও রাতে যেকোনো সময় বন্দি চলাচল, বন্দিকে হাসপাতালে প্রেরণ, বিভিন্ন দাপ্তরিক প্রয়োজনে কারাগারের যানবাহনসমূহ সার্বক্ষণিক ব্যবহারের প্রয়োজন হয়। তাছাড়া অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা, সীমান্ত টহলদারী ও বিভিন্ন অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ব্যবহৃত যানবাহনসমূহ সার্বক্ষণিক ব্যবহারের প্রয়োজন হয়।

এমতাবস্থায়, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তরের জরুরি সেবা অব্যাহত রাখার সুবিধার্থে উল্লিখিত দপ্তরসমূহের যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নিমিত্ত পেট্রোল পাম্পসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

অগ্রাধিকার ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে তেল দিতে নির্দেশ

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

জরুরি সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কারাগার-সংশ্লিষ্ট যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল দিতে পাম্পগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কারা অধিদপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, কারাগারের জরুরি প্রয়োজনে দিনে ও রাতে যেকোনো সময় বন্দি চলাচল, বন্দিকে হাসপাতালে প্রেরণ, বিভিন্ন দাপ্তরিক প্রয়োজনে কারাগারের যানবাহনসমূহ সার্বক্ষণিক ব্যবহারের প্রয়োজন হয়। তাছাড়া অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা, সীমান্ত টহলদারী ও বিভিন্ন অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ব্যবহৃত যানবাহনসমূহ সার্বক্ষণিক ব্যবহারের প্রয়োজন হয়।

এমতাবস্থায়, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তরের জরুরি সেবা অব্যাহত রাখার সুবিধার্থে উল্লিখিত দপ্তরসমূহের যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নিমিত্ত পেট্রোল পাম্পসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে