সার্চ টুডে

বাংলাদেশের জার্সি হাতে নেইমার

বিশ্ব ফুটবলের অন্যতম তারকা নেইমারের হাতে এবার দেখা গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি। ব্রাজিলে ক্লাব অনুশীলনের সময় প্রবাসী এক বাংলাদেশির হাত ধরে তার কাছে পৌঁছে যায় লাল-সবুজের এই জার্সি। জার্সিটি হাতে নিয়ে বেশ উচ্ছ্বসিত ভঙ্গিতে ছবিও তুলেছেন এই ক্যানারি তারকা।

শনিবার (১৭ এপ্রিল) ব্রাজিলে ক্লাব অনুশীলনের সময় নেইমারের হাতে জার্সিটি তুলে দেন প্রবাসী বাংলাদেশি শাহনূর রোমেন। রোমেন সাংবাদিকদের জানান, তিনি এক যুগেরও বেশি সময় ধরে ব্রাজিলে বসবাস করছেন এবং ফটোসাংবাদিক হিসেবে কাজ করছেন। বিশেষ করে ক্রীড়া ফটোগ্রাফিতেই বেশি সক্রিয় তিনি। সান্তোসের অনুশীলন মাঠে গিয়ে মিডিয়া সেশনের সময় নেইমারের হাতে জার্সিটি তুলে দেন তিনি।

অনেকদিন ধরেই দেশে আসা হয়নি রোমেনের। আরেক প্রবাসী ক্রীড়াপ্রেমীর সহায়তায় জার্সিটি ব্রাজিলে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত নেইমারের কাছে পৌঁছে দেন তিনি।

বিশ্বকাপের সময় বাংলাদেশে ফুটবল উন্মাদনা বিশ্বজুড়ে আলোচিত হয়। সে কারণে বাংলাদেশ সম্পর্কে নেইমারের কিছুটা ধারণা রয়েছে বলেও জানান রোমেন। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের জার্সি পেয়ে নেইমার বেশ আনন্দিত হয়েছেন এবং তিনি জানেন যে বাংলাদেশে তার ও ব্রাজিল দলের বিপুল সংখ্যক সমর্থক রয়েছে।

বিষয় : নেইমার বাংলাদেশ জাতীয় ফুটবল দল

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

বাংলাদেশের জার্সি হাতে নেইমার

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

বিশ্ব ফুটবলের অন্যতম তারকা নেইমারের হাতে এবার দেখা গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি। ব্রাজিলে ক্লাব অনুশীলনের সময় প্রবাসী এক বাংলাদেশির হাত ধরে তার কাছে পৌঁছে যায় লাল-সবুজের এই জার্সি। জার্সিটি হাতে নিয়ে বেশ উচ্ছ্বসিত ভঙ্গিতে ছবিও তুলেছেন এই ক্যানারি তারকা।

শনিবার (১৭ এপ্রিল) ব্রাজিলে ক্লাব অনুশীলনের সময় নেইমারের হাতে জার্সিটি তুলে দেন প্রবাসী বাংলাদেশি শাহনূর রোমেন। রোমেন সাংবাদিকদের জানান, তিনি এক যুগেরও বেশি সময় ধরে ব্রাজিলে বসবাস করছেন এবং ফটোসাংবাদিক হিসেবে কাজ করছেন। বিশেষ করে ক্রীড়া ফটোগ্রাফিতেই বেশি সক্রিয় তিনি। সান্তোসের অনুশীলন মাঠে গিয়ে মিডিয়া সেশনের সময় নেইমারের হাতে জার্সিটি তুলে দেন তিনি।

অনেকদিন ধরেই দেশে আসা হয়নি রোমেনের। আরেক প্রবাসী ক্রীড়াপ্রেমীর সহায়তায় জার্সিটি ব্রাজিলে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত নেইমারের কাছে পৌঁছে দেন তিনি।

বিশ্বকাপের সময় বাংলাদেশে ফুটবল উন্মাদনা বিশ্বজুড়ে আলোচিত হয়। সে কারণে বাংলাদেশ সম্পর্কে নেইমারের কিছুটা ধারণা রয়েছে বলেও জানান রোমেন। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের জার্সি পেয়ে নেইমার বেশ আনন্দিত হয়েছেন এবং তিনি জানেন যে বাংলাদেশে তার ও ব্রাজিল দলের বিপুল সংখ্যক সমর্থক রয়েছে।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে