ময়মনসিংহের নান্দাইলে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, খেলাধুলার চর্চার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।
তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়; বরং মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার অন্যতম মাধ্যম।প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলার আয়োজন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সামাজিক বন্ধন দৃঢ় করে। তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা ও বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। এর মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বিশেষ ব্যক্তিগত কর্মকর্তা সাদ্দাম হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত