সার্চটুডে

প্রতিপক্ষের মুখে বল ছুঁড়েও লাল কার্ড পাননি মেসি: কে কী বলছেন

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রতিপক্ষের মুখে বল ছুঁড়েও লাল কার্ড পাননি মেসি: কে কী বলছেন
ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে প্লে-অফের প্রথম ম্যাচে ইন্টার মিয়ামিকে ৩-০ গোলে হারিয়েছে কলম্বাস ক্রু। ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড় গঞ্জালো তাপিয়ার মুখে বল ছুঁড়ে মারার ঘটনায় বিতর্কে জড়ান লিওনেল মেসি। মেসিকে হলুদ কার্ড দেখান রেফারি। লাল কার্ডের বদলে হলুদ কার্ড দেখানোয় ক্ষোভ প্রকাশ করেছেন কলম্বাস ক্রু কোচ লরেন্ট কোর্ত্তয়া। তবে রেফারির সিদ্ধান্ত নিয়ে কোন অভিযোগ তোলেননি মিয়ামি কোচ কিলি গঞ্জালেজ এবং আঘাত পাওয়া ফরোয়ার্ড তাপিয়া।

শনিবার রাতে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ঘটনা। কলম্বাস ফরোয়ার্ড তাপিয়াকে খুব কাছ থেকে সরাসরি মুখে বল ছুঁড়ে মারেন মেসি। রেফারি অ্যালেন চ্যাপম্যান দুজনকেই হলুদ কার্ড দেখান, পরের ম্যাচের নিষেধাজ্ঞা থেকে বেঁচে যান মিয়ামি অধিনায়ক মেসি।

রেফারির সেই সিদ্ধান্তের সমালোচনা করে কলম্বাস কোচ লরেন্ট কোর্ত্তয়া বলেছেন, ‘সবাই জানে যে এটি কেবল হলুদ কার্ডের চেয়েও বেশি কিছু ছিল।’ পুরো পরিস্থিতিটিকে ‘দুঃখজনক’ বলেন তিনি।

তবে আঘাত পেলেও রেফারির বিরুদ্ধে অভিযোগ তোলেননি তাপিয়া। কলম্বাস ফরোয়ার্ড বলেছেন, ‘এটি খেলারই একটি অংশ। এটি লাল কার্ড কিনা তা জানি না, আর আমি তো রেফারি নই যে এ বিষয়ে মন্তব্য করব। যা ঘটেছে, তা মাঠেই শেষ হয়ে গেছে।’

মিয়ামি কোচ গঞ্জালেজও সংবাদ সম্মেলনে রেফারির পক্ষ নিয়েছেন, ‘পরিস্থিতি নিয়ে আমাকে ভাবতে হবে, তবে কার্ডের সিদ্ধান্তে খুব একটা পরিবর্তন আসবে না। রেফারি হলুদ কার্ড দিয়েছেন, ব্যস, এটুকুই। আমরা রেফারির উপর দোষ চাপাতে পারি না। মানুষ হিসেবে তারাও ভুল করতে পারেন। আমাদের সবার মতোই তারাও ভুল করেন, আর সেটি আমাদের মেনে নিতেই হবে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

প্রতিপক্ষের মুখে বল ছুঁড়েও লাল কার্ড পাননি মেসি: কে কী বলছেন

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x