কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের নিমখালী স্কুল মাঠে অনুষ্ঠিত হলো আকর্ষণীয় নাইট মিনিবার ফুটবল প্রীতি ম্যাচ - ২০২৬।
অদ্য ২রা অক্টোবর ২০২৬, শুক্রবার রাত ৮টায় নিমখালী ফুটবল একাদশের আয়োজনে রবিন সুপার স্টার বনাম আরিফ কিংস স্টার এর মধ্যে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে আরিফ কিংস স্টার ১-০ গোলে রবিন সুপার স্টারকে পরাজিত করে বিজয়ী হয়। খেলাটি শত শত দর্শক আনন্দের সাথে উপভোগ করেন।
খেলায় সভাপতিত্ব করেন জনাব মো: নাজিরুল হায়দার রিপন, ১ম শ্রেণীর ঠিকাদার, কিশোরগঞ্জ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাজী রফিকুল ইসলাম বকুল, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, বাংলাদেশ সেনাবাহিনী।
উদ্বোধক হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার মো: শরীফ উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শহিদুল ইসলাম শহিদ, ইউপি সদস্য ৪নং ওয়ার্ড, মো: জহিরুল ইসলাম, মো: সবদুল সরকার ও মো: পারভেজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজনে ছিল আরোগ্য মেডিকেল হল, নিমখালী বাজার। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, প্রধান অতিথি জনাব হাজী রফিকুল ইসলাম বকুল আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ৬নং পুমদী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।
মতামত