সার্চ টুডে

ফুলছড়ি প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ছবিঃ সার্চটুডে

ফুলছড়ি প্রেসক্লাবের নামে একটি ভুয়া আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে ফুলছড়ি প্রেসক্লাবের বর্তমান কমিটি।

রোববার (১৯ এপ্রিল ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার (১৮ এপ্রিল) “দৈনিক মাধুকর” পত্রিকায় “বন্ধ থাকার পর ফুলছড়ি প্রেসক্লাবের যাত্রা শুরু” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে ফুলছড়ি প্রেসক্লাবের নামে একটি আহ্বায়ক কমিটি গঠনের তথ্য তুলে ধরা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে প্রেসক্লাব কর্তৃপক্ষ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফুলছড়ি প্রেসক্লাবের কার্যক্রম কখনোই বন্ধ ছিল না। ২০১৭ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে অনুমোদিত একটি পূর্ণাঙ্গ কমিটি নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। পরবর্তীতে ৩০ জুন ২০২৫ সালে নতুন কমিটি গঠন করা হয়, যার মেয়াদ ২৯ জুন ২০২৭ পর্যন্ত বহাল রয়েছে।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে ভুয়া আহ্বায়ক কমিটি গঠন করেছে। তারা আরও দাবি করেন, ওই চক্রটি প্রেসক্লাবের নাম ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত।

প্রেস বিজ্ঞপ্তিতে “দৈনিক মাধুকর” পত্রিকায় প্রকাশিত সংবাদটিকে বিভ্রান্তিকর উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সকলকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ফুলছড়ি প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

ফুলছড়ি প্রেসক্লাবের নামে একটি ভুয়া আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে ফুলছড়ি প্রেসক্লাবের বর্তমান কমিটি।

রোববার (১৯ এপ্রিল ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার (১৮ এপ্রিল) “দৈনিক মাধুকর” পত্রিকায় “বন্ধ থাকার পর ফুলছড়ি প্রেসক্লাবের যাত্রা শুরু” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে ফুলছড়ি প্রেসক্লাবের নামে একটি আহ্বায়ক কমিটি গঠনের তথ্য তুলে ধরা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে প্রেসক্লাব কর্তৃপক্ষ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফুলছড়ি প্রেসক্লাবের কার্যক্রম কখনোই বন্ধ ছিল না। ২০১৭ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে অনুমোদিত একটি পূর্ণাঙ্গ কমিটি নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। পরবর্তীতে ৩০ জুন ২০২৫ সালে নতুন কমিটি গঠন করা হয়, যার মেয়াদ ২৯ জুন ২০২৭ পর্যন্ত বহাল রয়েছে।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে ভুয়া আহ্বায়ক কমিটি গঠন করেছে। তারা আরও দাবি করেন, ওই চক্রটি প্রেসক্লাবের নাম ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত।

প্রেস বিজ্ঞপ্তিতে “দৈনিক মাধুকর” পত্রিকায় প্রকাশিত সংবাদটিকে বিভ্রান্তিকর উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সকলকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে