সার্চ টুডে

মাঝরাতে মোহাম্মদপুরে পুলিশের চিরুনি অভিযান

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চিরুনি অভিযান চালিয়েছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) মাঝরাতের এ তল্লাশি অভিযানে অর্ধশতাধিক পুলিশ সদস্য অংশ নেন। কিছুদিন ধরেই চলমান এ অভিযান আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনার পর পুরো এলাকাকে বাড়তি নজরদারির আওতায় আনা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) রাতে সাংবাদিকদের তিনি বলেন, ‘মোহাম্মদপুরের রায়ের বাজার, জেনেভা ক্যাম্প, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান ও বসিলাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই চিরুনি অভিযান পরিচালনা করছে পুলিশ। কখনও একযোগে, আবার কখনও ধাপে ধাপে এসব অভিযান চালানো হয়।’

তিনি জানান, গত এক সপ্তাহে রায়ের বাজার এলাকায় দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত সময়ের মধ্যে পুলিশ এসব ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করেছে। এ কাজে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নিয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে ডিসি ইবনে মিজান বলেন, ‘বসিলার অস্থায়ী পুলিশ ক্যাম্পে জনবল বাড়ানো হয়েছে। বর্তমানে সেখানে দুই প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়নের মোট ৬৬ জন সদস্য মোতায়েন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘রায়ের বাজার ও বেড়িবাঁধ এলাকায় অপরাধে জড়িতদের একটি বড় অংশ ভাসমান। তারা আশপাশের উপজেলা ও দূরবর্তী জেলা থেকে এসে এখানে বসবাস করে এবং নির্দিষ্ট কোনো পেশা না থাকায় অনেকেই অপরাধে জড়িয়ে পড়ে, যার মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্যরাও রয়েছে।’

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মাঝরাতে মোহাম্মদপুরে পুলিশের চিরুনি অভিযান

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে