সার্চ টুডে

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানসিটি

দুর্দান্ত এক গোল করেন চেরকি। ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হার মানল আর্সেনাল, আর তাতেই নতুন মোড় নিল প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়। এতিহাদে রোমাঞ্চকর ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে পেপ গার্দিওলার দল।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় সিটি। ১৫ মিনিটে রায়ান চেরকির দুর্দান্ত একক নৈপুণ্যে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। মাত্র দুই মিনিট পর গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মার ভুলে সমতায় ফেরে আর্সেনাল, গোল করেন কাই হাভার্টজ।

প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। ৬৪ মিনিটে আর্লিং হলান্ড গোল করে দলকে এগিয়ে দেন এবং সেটাই হয়ে ওঠে ম্যাচের পার্থক্য।

ম্যাচজুড়ে সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি আর্সেনাল। বরং সিটির চাপ সামলাতে গিয়ে বারবার রক্ষণে ভুল করেছে তারা।

এই জয়ের ফলে শিরোপা দৌড় আবার পুরোপুরি উন্মুক্ত হয়ে গেছে। আর্সেনালের পয়েন্ট এখন ৭০ (৩৩ ম্যাচে), আর এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনে ম্যানচেস্টার সিটি। অর্থাৎ সিটির হাতে এখনও নিয়ন্ত্রণ চলে এসেছে বাকি ম্যাচগুলো জিততে পারলে শিরোপা নিজেদের ঘরেই তুলতে পারবে তারা।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানসিটি

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হার মানল আর্সেনাল, আর তাতেই নতুন মোড় নিল প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়। এতিহাদে রোমাঞ্চকর ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে পেপ গার্দিওলার দল।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় সিটি। ১৫ মিনিটে রায়ান চেরকির দুর্দান্ত একক নৈপুণ্যে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। মাত্র দুই মিনিট পর গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মার ভুলে সমতায় ফেরে আর্সেনাল, গোল করেন কাই হাভার্টজ।

প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। ৬৪ মিনিটে আর্লিং হলান্ড গোল করে দলকে এগিয়ে দেন এবং সেটাই হয়ে ওঠে ম্যাচের পার্থক্য।

ম্যাচজুড়ে সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি আর্সেনাল। বরং সিটির চাপ সামলাতে গিয়ে বারবার রক্ষণে ভুল করেছে তারা।

এই জয়ের ফলে শিরোপা দৌড় আবার পুরোপুরি উন্মুক্ত হয়ে গেছে। আর্সেনালের পয়েন্ট এখন ৭০ (৩৩ ম্যাচে), আর এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনে ম্যানচেস্টার সিটি। অর্থাৎ সিটির হাতে এখনও নিয়ন্ত্রণ চলে এসেছে বাকি ম্যাচগুলো জিততে পারলে শিরোপা নিজেদের ঘরেই তুলতে পারবে তারা।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে