পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের মধ্যে রোববার উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। খবর আলজাজিরার।
পাকিস্তানের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তান “সৎ ও আন্তরিক প্রচেষ্টা” অব্যাহত রাখবে বলে ইরানের প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন শাহবাজ শরিফ।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে “উচ্চপর্যায়ের প্রতিনিধি দল” পাঠানোর জন্য ইরানকে ধন্যবাদও জানান তিনি। তবে ৪৫ মিনিটের এই ফোনালাপে পরবর্তী দফার আলোচনা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য একটি মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে। কিন্তু ইরান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যে আলোচনা অনুষ্ঠিত হবে।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণের বিষয়টি এখনো নিশ্চিত নয়। যদিও এর আগে কিছু সূত্র জানিয়েছিল, একটি ইরানি প্রতিনিধি দল মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছাতে পারে। ফলে সম্ভাব্য বৈঠক ঘিরে অনিশ্চয়তা এখনও কাটেনি।
.png)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন