বরগুনার বেতাগীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-১ এবং ২০২৬-২০২৭ মৌসুমের কৃষি সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব মোঃ নূরুল ইসলাম (এম.পি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনাব অনিমেষ বালা।
অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মাঝে উচ্চফলনশীল (উফশী) আউশ ধানের বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার (এমওপি ও অন্যান্য) বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এই সুবিধা পাবেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ নূরুল ইসলাম এম.পি বলেন, "বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রণোদনা প্রান্তিক কৃষকদের আউশ চাষে উদ্বুদ্ধ করবে এবং দেশের সামগ্রিক কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কৃষকদের সঠিক সময়ে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে এই বীজ ও সার ব্যবহারের পরামর্শ দেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। কৃষি উপকরণ হাতে পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
.png)
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন