সার্চ টুডে

যশোরে শিশু আন নাসরের পরিবারে পৌঁছাল প্রধানমন্ত্রীর উপহার

যশোরের ছোট্ট শিশু আন নাসর মাত্র সাত মাস বয়স। অথচ এই কোমল বয়সেই সে স্পর্শ করেছে এক অনন্য মুহূর্ত, পেয়েছে দেশের প্রধানমন্ত্রীর স্নেহমাখা ভালোবাসা। সেই ভালোবাসার ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার ও শুভেচ্ছা পৌঁছে গেল তার পরিবারে। আজ সকাল সাড়ে ১১টার দিকে যশোর শহরের তসবির হলের সামনে নিজ বাড়িতে আন নাসর ও তার বাবা-মায়ের হাতে উপহার সামগ্রী তুলে দেন বিএনপি পরিবারের সদস্যরা। উপহার গ্রহণের সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন শিশুটির বাবা-মা। তাদের চোখেমুখে ছিল বিস্ময়, আনন্দ আর কৃতজ্ঞতার মিশ্র অনুভূতি।

ঘটনার শুরু গত ২৭ এপ্রিল। সেদিন প্রধানমন্ত্রীর দিনব্যাপী যশোর সফর ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। দুপুরে তিনি যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে গেলে সেখানে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ। সেই ভিড়ের মধ্যেই কোলে শিশু আন নাসরকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন তার মা শুধু এক ঝলক দেখবেন প্রিয় নেতাকে, এই আশায়।

কিন্তু সেই অপেক্ষা যেন রূপ নেয় এক স্মরণীয় ঘটনায়। ফুল হাতে ছোট্ট আন নাসরকে দেখে প্রধানমন্ত্রীর দৃষ্টি আটকে যায়। মুহূর্তেই তিনি গাড়ি থেকে নেমে আসেন, এগিয়ে যান শিশুটির কাছে। আদর করে তাকে দেখেন, পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান, এমনকি তোলেন স্মৃতিময় কিছু ছবি।

সেই ভালোবাসারই প্রতিফলন হিসেবে আজ পৌঁছে যায় উপহার। ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন নিজ হাতে আন নাসর ও তার বাবা-মায়ের কাছে তুলে দেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও উপহার। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।

প্রতিবেদনটি পাঠিয়েছেন জেলা ছাত্রদল, যশোর।

বিষয় : প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

যশোরে শিশু আন নাসরের পরিবারে পৌঁছাল প্রধানমন্ত্রীর উপহার

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

যশোরের ছোট্ট শিশু আন নাসর মাত্র সাত মাস বয়স। অথচ এই কোমল বয়সেই সে স্পর্শ করেছে এক অনন্য মুহূর্ত, পেয়েছে দেশের প্রধানমন্ত্রীর স্নেহমাখা ভালোবাসা। সেই ভালোবাসার ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার ও শুভেচ্ছা পৌঁছে গেল তার পরিবারে। আজ সকাল সাড়ে ১১টার দিকে যশোর শহরের তসবির হলের সামনে নিজ বাড়িতে আন নাসর ও তার বাবা-মায়ের হাতে উপহার সামগ্রী তুলে দেন বিএনপি পরিবারের সদস্যরা। উপহার গ্রহণের সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন শিশুটির বাবা-মা। তাদের চোখেমুখে ছিল বিস্ময়, আনন্দ আর কৃতজ্ঞতার মিশ্র অনুভূতি।

ঘটনার শুরু গত ২৭ এপ্রিল। সেদিন প্রধানমন্ত্রীর দিনব্যাপী যশোর সফর ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। দুপুরে তিনি যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে গেলে সেখানে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ। সেই ভিড়ের মধ্যেই কোলে শিশু আন নাসরকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন তার মা শুধু এক ঝলক দেখবেন প্রিয় নেতাকে, এই আশায়।

কিন্তু সেই অপেক্ষা যেন রূপ নেয় এক স্মরণীয় ঘটনায়। ফুল হাতে ছোট্ট আন নাসরকে দেখে প্রধানমন্ত্রীর দৃষ্টি আটকে যায়। মুহূর্তেই তিনি গাড়ি থেকে নেমে আসেন, এগিয়ে যান শিশুটির কাছে। আদর করে তাকে দেখেন, পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান, এমনকি তোলেন স্মৃতিময় কিছু ছবি।

সেই ভালোবাসারই প্রতিফলন হিসেবে আজ পৌঁছে যায় উপহার। ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন নিজ হাতে আন নাসর ও তার বাবা-মায়ের কাছে তুলে দেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও উপহার। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।

প্রতিবেদনটি পাঠিয়েছেন জেলা ছাত্রদল, যশোর।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে