পাহাড়ের সবুজ, ঝরনার কলকল ধ্বনি আর নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ—প্রকৃতির এমন মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পূজার ছুটিতে ঘুরে আসতে পারেন খাগড়াছড়ির রিসাং ঝরনায়। পাহাড়ের বুক চিরে উঁচু থেকে নেমে আসা জলধারা এবং চারপাশের সবুজের সমারোহ পর্যটকদের কাছে জায়গাটিকে করে তুলেছে আকর্ষণীয়।খাগড়াছড়ি শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে অবস্থিত রিসাং ঝরনা। আলুটিলা পর্যটন কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। মারমা ভাষায় ‘রিসাং’ শব্দের অর্থ উঁচু স্থান থেকে জলরাশি গড়িয়ে পড়া। অন্যদিকে, ত্রিপুরা ভাষায় ঝরনাটি ‘তেরাং তৈকালাই’ নামে পরিচিত।পাহাড়ি পথে প্রকৃতির অপরূপ সৌন্দর্যরিসাং ঝরনায় যাওয়ার পথটিও ভ্রমণপিপাসুদের জন্য বাড়তি আকর্ষণ। পাহাড়ি আঁকাবাঁকা সড়কের দুই পাশে সবুজ পাহাড়, জুমের খেতে পাকা ধান আর নীল আকাশে ভেসে থাকা সাদা মেঘ মুগ্ধ করবে যে কাউকে। পথের এই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ছবি তোলা কিংবা কিছুক্ষণ প্রকৃতির মাঝে সময় কাটানোর সুযোগ রয়েছে।রিসাং ঝরনার কাছাকাছি রয়েছে আরও একটি নামহীন ঝরনা। ছড়া ও ঘন জঙ্গলের পথ পেরিয়ে সেখানে পৌঁছাতে হয়। কিছুটা রোমাঞ্চকর এই পথ প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চার পছন্দ করা ভ্রমণকারীদের জন্য বাড়তি আকর্ষণ হতে পারে। তবে সেখানে যাওয়ার আগে স্থানীয়দের কাছ থেকে পথের অবস্থা ও নিরাপত্তা সম্পর্কে জেনে নেওয়া ভালো।পাহাড়ি সংস্কৃতি ও খাবারের স্বাদশুধু পাহাড় আর ঝরনা নয়, খাগড়াছড়ি ভ্রমণে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও খাবারের সঙ্গে পরিচিত হওয়ারও সুযোগ রয়েছে। শহরের পানখাইয়া পাড়া ও মহাজনপাড়া এলাকায় বেশ কয়েকটি পাহাড়ি খাবারের রেস্তোরাঁ রয়েছে। ভ্রমণের ফাঁকে এসব রেস্তোরাঁয় স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন পর্যটকেরা।যেভাবে যাবেন রিসাং ঝরনায়খাগড়াছড়ি শহর থেকে রিসাং ঝরনায় যেতে পিকআপ, চাঁদের গাড়ি, সাফারি, সিএনজিচালিত অটোরিকশা কিংবা মাহিন্দ্র ব্যবহার করা যায়। প্রচলিত ভাড়ার তথ্য অনুযায়ী, ঝরনার প্রবেশপথ পর্যন্ত পিকআপ বা জিপের যাওয়া-আসার ভাড়া প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা। ভেতরের পথে মোটরসাইকেলে যাওয়া-আসার ভাড়া জনপ্রতি প্রায় ১০০ টাকা।তবে পরিবহন, পর্যটকের সংখ্যা ও মৌসুমভেদে ভাড়ার পরিবর্তন হতে পারে। তাই যাত্রা শুরুর আগে চালকের সঙ্গে ভাড়া ও যাওয়া-আসার শর্ত ঠিক করে নেওয়া ভালো।কোথায় থাকবেন, কত খরচ হবেখাগড়াছড়ি শহরে পর্যটকদের থাকার জন্য বিভিন্ন হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। কক্ষের ধরন ও সুযোগ-সুবিধা অনুযায়ী প্রতি রাতের ভাড়া আনুমানিক ১ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।