সার্চটুডে

বান্দরবানে নৌকাডুবিতে নিখোঁজ পর্যটক জাওয়াদের মরদেহ উদ্ধার

বান্দরবানে নৌকাডুবি: নিখোঁজ পর্যটক জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের মরদেহ উদ্ধার। ছবি - সার্চটুডে

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর (রাজাপাথর) এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকালে নৌকাডুবির ঘটনাস্থলের কাছাকাছি সাঙ্গু নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবি ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে বিজিবি সদস্য ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে থানচির বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে একটি নৌকা ডুবে গেলে মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন। এরপর থেকেই ফায়ার সার্ভিস, বিজিবি ও স্থানীয়দের সমন্বয়ে তাকে উদ্ধারে অভিযান পরিচালিত হচ্ছিল। দীর্ঘ অনুসন্ধানের পর রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বান্দরবানে নৌকাডুবিতে নিখোঁজ পর্যটক জাওয়াদের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর (রাজাপাথর) এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকালে নৌকাডুবির ঘটনাস্থলের কাছাকাছি সাঙ্গু নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবি ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে বিজিবি সদস্য ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে থানচির বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে একটি নৌকা ডুবে গেলে মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন। এরপর থেকেই ফায়ার সার্ভিস, বিজিবি ও স্থানীয়দের সমন্বয়ে তাকে উদ্ধারে অভিযান পরিচালিত হচ্ছিল। দীর্ঘ অনুসন্ধানের পর রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x