সার্চটুডে

বান্দরবানের থানচি সদর-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা

বিরূপ আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে আগামী ৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (২৫ জুলাই) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেল থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে সৃষ্ট সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা, নৌযান চালক, পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

জরুরি গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান।

উল্লেখ্য, থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথটি বান্দরবানের অন্যতম জনপ্রিয় পর্যটন রুট। প্রতিবছর বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি, তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে পর্যটক ও জনসাধারণের নিরাপত্তার স্বার্থে এ নৌপথে সাময়িকভাবে চলাচলে বিধিনিষেধ আরোপ করে জেলা প্রশাসন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বান্দরবানের থানচি সদর-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x