সার্চটুডে

রায়পুরে কাফিলাতলী পশুর হাটের হাসিলের টাকা ৩০টি মসজিদে বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী কাফিলাতলী কোরবানির পশুর হাটের ২০২৫ সালের হাসিলের টাকা থেকে এলাকার ৩০টি মসজিদে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।শনিবার (২১ নভেম্বর) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।রায়পুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৭ নং বামনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী সালেহ আহমদের উদ্যোগে এ অনুদান বিতরণ করা হয়। দীর্ঘ আলোচনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সহযোগিতার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে জানানো হয়, নির্ধারিত পরিমাণ অনুযায়ী বিভিন্ন মসজিদে অনুদান প্রদান করা হয়েছে। এর মধ্যে কিছু মসজিদে ৪ হাজার টাকা এবং জুমার মসজিদগুলোতে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। রায়পুরের পাশাপাশি লক্ষ্মীপু সদরের পার্শ্ববর্তী কয়েকটি এলাকার মসজিদও এ অনুদানের আওতায় রয়েছে।অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছালেহ আহম্মেদ, বামনী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন সুপার, সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক চৌধুরী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন চুট্টু, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলতাফ হোসেন মুন্সী, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বাদলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এ সময় বক্তারা বলেন, এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও কল্যাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মসজিদগুলোর উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় এ অনুদান সহায়ক হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

রায়পুরে কাফিলাতলী পশুর হাটের হাসিলের টাকা ৩০টি মসজিদে বিতরণ