লক্ষ্মীপুরের রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও উৎসাহিত করার লক্ষ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, আমেনা আকবর ফাউন্ডেশনের এ উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে এবং শিক্ষা বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও মেধাবীদের যথাযথ মূল্যায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।
মতামত