রায়পুর পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার ও পৌর সচিব মাসউদ মোরশেদ আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে পৌরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন—যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাঁদের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সেবার ফলে সাধারণ মানুষের হয়রানি ও ভোগান্তি অনেকটাই কমেছে।
জনসেবার ক্ষেত্রে এমন উদ্যোগ পৌরবাসীর জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনছে।তবে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা তথ্য ছাড়াই পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো কাম্য নয়। সমালোচনা অবশ্যই হতে পারে, তবে তা হওয়া উচিত সত্য, তথ্য ও বাস্তবতার ভিত্তিতে।
বিরোধিতার স্বার্থে বিরোধিতা নয়—আসুন, সত্য ও তথ্যের ভিত্তিতে কথা বলি এবং রায়পুর পৌরসভার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সহযোগিতা করি।
মতামত