উত্তর চর আবাবিল ইউনিয়নে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং উত্তর চর আবাবিল ইউনিয়নে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার।এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত