সার্চটুডে

পৃথক অভিযানে শাজাহানপুরে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ২

বগুড়ার শাজাহানপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মো. ওমর আলী ওরফে ওমর ফারুক (২৮) এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুস সেলিম (৪৫) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার বেতগাড়ি ও ঘাসিড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শাজাহানপুর থানা পুলিশ। এ সময় আব্দুস সেলিমের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত ওমর আলী ওরফে ওমর ফারুক উপজেলার বেতগাড়ি মণ্ডলপাড়া এলাকার মো. নুর আলমের ছেলে। অপরদিকে আব্দুস সেলিম ঘাসিড়া কানুপাড়া এলাকার মৃত মাহফুজার রহমানের ছেলে।থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) দিকনির্দেশনায় এসআই মো. ময়নুল ইসলাম ও এসআই মো. আল আমিনের নেতৃত্বে পুলিশের পৃথক বিশেষ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ওমর আলীর বিরুদ্ধে খুন, অস্ত্র ও নারী ও শিশু নির্যাতনসহ মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এছাড়া তিনি একটি ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি।অন্যদিকে, আব্দুস সেলিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪ নভেম্বর শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওমর আলীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আব্দুস সেলিমকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পৃথক অভিযানে শাজাহানপুরে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ২