সার্চটুডে

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শেরপুরে ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ

ছবি: সার্চটুডে

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) শেরপুর সরকারি কলেজ মাঠে পৌর ছাত্রদলের উদ্যোগে খেলাটির আয়োজন করা হয়।

খেলায় শেরপুর পৌর ছাত্রদলের ২ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডের দুটি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলকে ১-০ গোলে পরাজিত করে জয়লাভ করে ২ নম্বর ওয়ার্ড ছাত্রদল। এ সময় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু। সভাপতিত্ব করেন শেরপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক নাসিব ওয়াহিদ পান্ত এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব রাকিবুল হাসান রাব্বি।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান লাভলু, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শাহাবুল করিম এবং শেরপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউল আলম সবুজ।

এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহসান হাবিব আরমান, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান পাপ্পু এবং শেরপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শেরপুরে ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x