সার্চটুডে

প্রধানমন্ত্রীর জন্মদিনে শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের ৬২টি নিমগাছ রোপণ

ছবি: সার্চটুডে

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজ ক্যাম্পাসে ৬২টি নিমগাছ রোপণ করেছে ছাত্রদল।

সোমবার (২৩ নভেম্বর) কলেজ ছাত্রদলের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। এ সময় তিনি বলেন, তারেক রহমানের জন্মদিনে ৬২টি নিমগাছ রোপণ একটি সুন্দর ও সময়োপযোগী উদ্যোগ। শুধু জন্মদিন উদযাপন নয়, বরং পরিবেশের সুরক্ষা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়ে তোলার মধ্য দিয়ে এই আয়োজনকে অর্থবহ করে তোলা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। দেশ গড়ার প্রত্যয়ে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব সোহাগ হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলাম, সদস্য রবিউল ইসলাম পারভেজ, ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ফারহানসহ কলেজ ছাত্রদল ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে প্রিয় নেতার জন্মদিনে পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর জন্মদিনে শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের ৬২টি নিমগাছ রোপণ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x