সার্চ টুডে

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে বরণ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পৌঁছাতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। মক্কা নগরীর মিসফালায় বাংলাদেশি হজযাত্রীরা পৌঁছলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রী তোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে আগত হজযাত্রীদের ফুল, খেজুর দিয়ে স্বাগত জানান।

এ সময় মক্কা বাংলাদেশ হজ অফিসের কর্মকর্তা ও বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, মক্কা যুব দলের সভাপতি সাইদুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও মক্কা যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হাসানসহ মক্কা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ কালবেলাকে বলেন, এ বছর সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করার জন্য ইতোমধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়াসহ সব কার্যক্রম সম্পন্ন করেছে মক্কা বাংলাদেশ হজ অফিস। অন্যদিকে মিনা মুজদালিফা ও আরাফাতে চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বাংলাদেশি হজযাত্রীদের সেবা দিতে ৪০০ হজ কর্মী নিয়োগ করেছে বাংলাদেশ হজ অফিস। এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী হজ পালন করার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে বরণ

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পৌঁছাতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। মক্কা নগরীর মিসফালায় বাংলাদেশি হজযাত্রীরা পৌঁছলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রী তোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে আগত হজযাত্রীদের ফুল, খেজুর দিয়ে স্বাগত জানান।

এ সময় মক্কা বাংলাদেশ হজ অফিসের কর্মকর্তা ও বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, মক্কা যুব দলের সভাপতি সাইদুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও মক্কা যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হাসানসহ মক্কা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ কালবেলাকে বলেন, এ বছর সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করার জন্য ইতোমধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়াসহ সব কার্যক্রম সম্পন্ন করেছে মক্কা বাংলাদেশ হজ অফিস। অন্যদিকে মিনা মুজদালিফা ও আরাফাতে চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বাংলাদেশি হজযাত্রীদের সেবা দিতে ৪০০ হজ কর্মী নিয়োগ করেছে বাংলাদেশ হজ অফিস। এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী হজ পালন করার কথা রয়েছে।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে