সার্চটুডে

তাড়াইলে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

তাড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপণ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এবারের প্রতিপাদ্য ছিল—‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, খামারি, উদ্যোক্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি সার্জন ডা. মনোয়ারা আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মণ্ডল এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম। এ ছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গরু, ছাগল, হাঁস-মুরগি পালন এবং দুধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে।

তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে সম্ভাবনাময় ও রপ্তানিমুখী করতে খামারিদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত জাতের পশুপাখি পালন, সময়মতো টিকাদান, রোগ প্রতিরোধ এবং উৎপাদিত পণ্যের মানসম্মত বাজারজাতকরণ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে খামারিদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ প্রদানে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সভায় উপস্থিত খামারিরা প্রাণিসম্পদ পালন ও উৎপাদনের ক্ষেত্রে তাঁদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পরে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

তাড়াইলে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x