ময়মনসিংহের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পুরাতন ও জরাজীর্ণ তিন কক্ষবিশিষ্ট একতলা ভবন নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভবনটি প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।বিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পুরাতন ভবনটির দৈর্ঘ্য ১১২ ফুট, প্রস্থ ২১ ফুট এবং বারান্দা ৬ ফুট। ভবনটিতে তিনটি কক্ষ রয়েছে। ভবনটি বিক্রির ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদনও করেছেন।নিলাম বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বর ২০২৬, সোমবার, সকাল ১১টায় নান্দাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রকাশ্য ডাকের মাধ্যমে নিলাম অনুষ্ঠিত হবে। আগ্রহী ব্যক্তিরা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে নিলামে অংশগ্রহণ ও দর প্রস্তাব করতে পারবেন। নিলামে সর্বোচ্চ দরদাতার অনুকূলে নিলাম কমিটির অনুমোদন সাপেক্ষে বিক্রয় কার্যক্রম সম্পন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্দেশক্রমে প্রকাশিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহী ব্যক্তিদের নিলামে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
মতামত