সার্চটুডে

শিক্ষায় বরাদ্দ ব্যয় নয়, মানবসম্পদ গড়ার বিনিয়োগ: মাহদী আমিন

ছবি: সংগৃহীত

শিক্ষা খাতে রাষ্ট্রীয় বরাদ্দকে ব্যয় হিসেবে নয়, বরং দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলার বিনিয়োগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত ভালো মানুষ ও দক্ষ কর্মী তৈরি করা, যারা দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি নিজেদের স্বনির্ভর করতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, শিক্ষার প্রধান দুটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, সামাজিক ও পারিবারিক মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক তৈরি করা, যারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের এমন দক্ষতা ও যোগ্যতা অর্জনে সহায়তা করা, যাতে তারা চাকরি কিংবা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। অর্থাৎ শিক্ষার মাধ্যমে ভালো মানুষ ও কর্মদক্ষ জনশক্তি গড়ে তোলাই মূল লক্ষ্য।

শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর বিষয়ে তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। সেই লক্ষ্যে প্রথম বছরেই বরাদ্দ প্রায় ২ শতাংশে উন্নীত করা হয়েছে। বড় বড় ভবন বা অবকাঠামো নির্মাণের চেয়ে মানবসম্পদ উন্নয়নকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা ভাবনা তুলে ধরে মাহদী আমিন বলেন, নির্বাচনি প্রচারণা থেকে শুরু করে সরকার গঠন এবং জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময়ও প্রধানমন্ত্রী শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন। ১৯৮৮ সাল থেকে তৃণমূল পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাধারণ ও শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, মিড-ডে কর্মসূচির পাশাপাশি প্রথম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের কথা প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই বলে আসছেন।

শিক্ষাক্রমে পরিবর্তনের বিষয়ে উপদেষ্টা জানান, চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও ক্রীড়া এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষা—এমন চারটি নতুন বিষয় যুক্ত করা হচ্ছে। পাশাপাশি উচ্চশিক্ষায় শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানো, পাঠ্যক্রমকে আরও বাস্তবমুখী করা এবং মূল্যায়ন পদ্ধতিতে নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদমাধ্যম সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষা মন্ত্রণালয়ের কাজে কোনো ভুলত্রুটি থাকলে সাংবাদিকদের কাছ থেকে যৌক্তিক ও বস্তুনিষ্ঠ সমালোচনা প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে সরকারের ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

শিক্ষা খাত নিয়ে দীর্ঘদিন কাজ করা সাংবাদিকদের অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম ও নীতিনির্ধারণী প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের ভালো ধারণা রয়েছে। তাই সরকারের গৃহীত নীতি বাস্তবায়নে তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করার পাশাপাশি ভিন্নমত থাকলে তা তুলে ধরার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ইরাবের সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ ইরাবের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দেশের শিক্ষার সার্বিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে ইরাব।

বিষয় : শিক্ষা মাহদী আমিন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শিক্ষায় বরাদ্দ ব্যয় নয়, মানবসম্পদ গড়ার বিনিয়োগ: মাহদী আমিন

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x