সার্চটুডে

আজ ইসলামাবাদে আলোচনায় বসছে মক্কা জোট



আজ ইসলামাবাদে আলোচনায় বসছে মক্কা জোট
ফাইল ছবি

তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসতে যাচ্ছেন। নতুন আলোচনাটি হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে দুদিনের জন্য আসবেন। আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার তারা আলোচনায় বসবেন।

গত আগস্টে সৌদির মক্কায় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে তিন দেশ। যা মক্কা চুক্তি নামে পরিচিতি পেয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্য যখন উত্তপ্ত তখন সৌদি আরবের উদ্যোগে চুক্তিটি হয়। মক্কা চুক্তিতে বলা আছে, তিন দেশের কেউ যদি সশস্ত্র হামলার কবলে পড়ে তাহলে এটিকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং একে অপরকে সহায়তায় এগিয়ে আসবে। এই চুক্তি করার কয়েকদিনের মধ্যেই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা তৈরি হয়।  এমন অবস্থায় তুরস্ক ও পাকিস্তান সৌদিকে সহায়তায় এগিয়ে আসে। 

দুই সৌদি বন্দরে হামলার দাবি হুতিদের 

সৌদি আরবের জেদ্দা ও জাজান বন্দরে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। অন্যদিকে লোহিত সাগর উপকূলের জেদ্দা বন্দরের কাছে একটি হুতি ড্রোন ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। খবর বিবিসির। 

বিষয় : পাকিস্তান মক্কা জোট আলোচনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


আজ ইসলামাবাদে আলোচনায় বসছে মক্কা জোট

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসতে যাচ্ছেন। নতুন আলোচনাটি হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে দুদিনের জন্য আসবেন। আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার তারা আলোচনায় বসবেন।

গত আগস্টে সৌদির মক্কায় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে তিন দেশ। যা মক্কা চুক্তি নামে পরিচিতি পেয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্য যখন উত্তপ্ত তখন সৌদি আরবের উদ্যোগে চুক্তিটি হয়। মক্কা চুক্তিতে বলা আছে, তিন দেশের কেউ যদি সশস্ত্র হামলার কবলে পড়ে তাহলে এটিকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং একে অপরকে সহায়তায় এগিয়ে আসবে। এই চুক্তি করার কয়েকদিনের মধ্যেই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা তৈরি হয়।  এমন অবস্থায় তুরস্ক ও পাকিস্তান সৌদিকে সহায়তায় এগিয়ে আসে। 

দুই সৌদি বন্দরে হামলার দাবি হুতিদের 

সৌদি আরবের জেদ্দা ও জাজান বন্দরে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। অন্যদিকে লোহিত সাগর উপকূলের জেদ্দা বন্দরের কাছে একটি হুতি ড্রোন ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। খবর বিবিসির। 


সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
আজ ইসলামাবাদে আলোচনায় বসছে মক্কা জোট
0:00 0:00
1.0x