সার্চটুডে

দুশ্চিন্তা কাটাতে সদকা ও সৎকর্ম

দুশ্চিন্তা কাটাতে সদকা ও সৎকর্ম
ছবি: এআই

জীবনের নানা সমস্যা; ভবিষ্যতের অনিশ্চয়তা; পরিবার, সামাজিক অবস্থান নিয়ে চিন্তা করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু ইসলাম মানুষকে অতিরিক্ত দুশ্চিন্তা ও হতাশা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। অতিরিক্ত দুশ্চিন্তা মানুষকে বর্তমান থেকে বিচ্ছিন্ন করে দেয়। সে হয় অতীতের ভুল নিয়ে অনুশোচনায় দগ্ধ হয়, নয়তো ভবিষ্যতের আশঙ্কায় আতঙ্কিত থাকে। ফলে অন্তরের প্রশান্তি নষ্ট হয় এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা দুর্বল হয়ে পড়ে। 

মহান আল্লাহ সুরা আত-তাগাবুনের ১১ আয়াতে এরশাদ করেন, ‘কোনো বিপদ আসে না আল্লাহর অনুমতি ছাড়া, আর যে আল্লাহর ওপর ইমান রাখেন, তিনি তাঁর অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন।’  ডাক্তাররা বলেন, বর্তমানে যত রোগী আসে, তার অর্ধেকেরই মূল রোগ শরীরে নয়; মনে। ঘুম হয় না; বুক ধড়ফড় করে; মেজাজ খিটখিটে হয়ে থাকে; কাজে মন বসে না। এ সবই দুশ্চিন্তার লক্ষণ। মানবজীবনের সব বিষয়ই মহান আল্লাহর নিয়ন্ত্রণে। যখন মানুষ হৃদয়ে গভীরভাবে এ বিশ্বাস প্রতিষ্ঠা করে– কোনো কিছু আল্লাহর ইচ্ছার বাইরে ঘটে না, তখন তার মনের মধ্যে গভীর প্রশান্তি আসে। যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর প্রতি ভরসা রাখে, সে হতাশা ও অস্থিরতার সঙ্গে লড়াই করতে সক্ষম হয়। পবিত্র কোরআনের সুরা তালাকের ৩ আয়াতে এরশাদ হয়েছে, ‘যারা আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট।’ 

দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ হলো, আমরা সবকিছু নিজের কাঁধে নিতে চাই। আমরা ভাবি, সবকিছু আমাকেই ঠিক করতে হবে। ইসলাম বলে, তুমি চেষ্টা করো, কিন্তু ফলাফলের চিন্তা ছেড়ে দাও মহান আল্লাহর ওপর। নিয়মিত সালাত আদায় অন্তরের প্রশান্তির অন্যতম মাধ্যম। সালাতে মনকে নিয়ন্ত্রণ; চিন্তাভাবনাকে আল্লাহর স্মরণে কেন্দ্রীভূত করা যায়। একইভাবে দোয়া হলো অন্তরে আল্লাহর সঙ্গে কথোপকথন, যা মানসিক চাপ কমাতে বিশেষ কার্যকর।

হাদিসের ভাষ্যমতে, যে ব্যক্তি দুশ্চিন্তা ও কষ্টে আল্লাহর কাছে প্রার্থনা করে; মহান আল্লাহ তার অন্তরে প্রশান্তির আলো ঢেলে দেন। (সহিহ বুখারি)  পবিত্র কোরআন তেলাওয়াতে মানুষের মন প্রশান্ত হয়। গবেষণায় দেখা গেছে, পবিত্র কোরআন তেলাওয়াতের ধ্বনি মানসিক চাপ কমায় এবং হৃদয়কে প্রশান্ত করে। মহান আল্লাহ পবিত্র কোরআনে সুরা রা’দের ২৮ আয়াতে এরশাদ করেন, ‘আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্ত হয়’। দুশ্চিন্তা ও হতাশা থেকে পরিত্রাণে সৎকর্ম ও সদকার আলাদা ভূমিকা রয়েছে। এটি শুধু অন্যকে উপকার করে না, বরং মানুষের অন্তরে আনন্দ ও পরিতৃপ্তি আনে। পবিত্র কোরআনের সুরা বাকারার ২৬১ আয়াতে এরশাদ হয়েছে: ‘যারা অর্থ ও সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ তা বৃদ্ধি করে দেন এবং তাদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করেন।’ এতে স্পষ্ট হয়– দান-সদকা ও নেক কর্ম মানসিক ও আধ্যাত্মিক প্রশান্তি আনে; দুশ্চিন্তা হ্রাস করে। হাদিস শরিফে বর্ণিত, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এরশাদ করেন, ‘যে ব্যক্তি কোনো দুশ্চিন্তা বা বিপদে ভোগে, সে যদি আল্লাহর পথে কিছু সদকা করে, আল্লাহ তা তার জন্য লাঘব করে দেন।’ (তিরমিজি, ইবনে মাজাহ)

সদকা শুধু দানের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি অর্থ, সময়, ক্ষমতা বা ভালো আমলের যে কোনো কিছু প্রয়োগ করে হতে পারে। মানসিক সুস্থতার জন্য শারীরিক সুস্থতাও অপরিহার্য। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম শরীর ও মনকে শক্তিশালী করে। আল্লাহর বিধান অনুসারে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর জীবনযাপন১২ লাখ কর্মী নেবে অস্ট্রেলিয়া, ভাগ্য খুলছে বাংলাদেশিদের মানুষকে মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকে দূরে রাখে। পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব পাড়া-প্রতিবেশীসহ সবার সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখাও মানসিক সুস্থতার জন্য জরুরি।

ড. মো. শাহজাহান কবীর

পরিচালিত বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা 

বিষয় : ইসলাম প্রচার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

দুশ্চিন্তা কাটাতে সদকা ও সৎকর্ম

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
দুশ্চিন্তা কাটাতে সদকা ও সৎকর্ম
0:00 0:00
1.0x