সার্চটুডে

দুই জায়ের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলো দুই ভাই

ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় নিজেদের স্ত্রীদের হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। দুই জায়ের (স্ত্রীদের) মধ্যে দীর্ঘদিনের ঝগড়া-বিবাদ নিয়ে ক্ষুব্ধ হয়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

চাঞ্চল্যকর বিষয় হলো, হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগেই ওই দুই নারী নিজেদের মধ্যকার বিবাদ মিটিয়ে ফেলেছিলেন। এই ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার করা হয়েছে।

গুমলার পুলিশ সুপার (এসপি) হারিস বিন জামা জানান, অভিযুক্ত দুই ভাই হলেন পেশায় অ্যাম্বুলেন্সচালক শিব শঙ্কর সাহু এবং তার ভাই নবীন সাহু। গত সোমবার তারা তাদের দুই স্ত্রী মিনি প্রিয়া (২৮) এবং রাধিকা কুমারীকে (২০) হত্যা করেন। হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহ দুটি একটি অ্যাম্বুলেন্সে করে পার্শ্ববর্তী সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মাটিচাপা দিয়ে পুঁতে রাখা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই স্ত্রীর মধ্যে চলমান বিবাদ নিয়ে দুই ভাই বেশ বিরক্ত ও ক্ষুব্ধ ছিলেন। যদিও ঘটনার দুই দিন আগেই ওই দুই নারী নিজেদের মধ্যে মীমাংসা করে নিয়েছিলেন, তবু দুই ভাইয়ের ক্ষোভ প্রশমিত হয়নি। 

পুলিশ সুপার হারিস বিন জামা জানান, সোমবার সকাল ৯টার দিকেও ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন এবং সে সময় সবকিছু একদম স্বাভাবিকই মনে হয়েছিল।

ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্তরা শুরুতে পুলিশের কাছে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। এ বিষয়ে সংবাদ সংস্থা পিটিআই-কে গুমলার পুলিশ সুপার হারিস বিন জামা বলেন, মঙ্গলবার ওই দুই ভাই শুরুতে পুলিশকে জানিয়েছিলেন যে, তাদের স্ত্রীরা কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। তবে পুলিশের টানা জিজ্ঞাসাবাদের মুখে শেষ পর্যন্ত তারা অপরাধের কথা স্বীকার করে নেন।

অভিযুক্তদের স্বীকারোক্তির পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সিমডেগার ওই জঙ্গলে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে মরদেহ দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। 

এই ঘটনায় অভিযুক্তদের বাবা সমেশ্বর সাহু এবং মা তিলেশ্বরী দেবীকেও গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল এবং মরদেহ বহনের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

দুই জায়ের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলো দুই ভাই

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x